ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

লোন গ্রহণকারীদের জন্য বড় খবর, ৩০ দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে ১০০ টাকা করে পাওয়া যাবে ক্ষতিপূরণ

এখনকার দিনে রিজার্ভ ব্যাঙ্ক তাদের নিয়মে অনেক পরিবর্তন করে দিয়েছে। CIBIL, Experian এবং অন্যান্য সমস্ত ক্রেডিট ইনফরমেশন কোম্পানিগুলির জন্য নিয়ম কড়া করছে রিজার্ভ ব্যাংক৷ ক্রেডিট স্কোর রিপোর্ট করা কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আরবিআই বলেছে যে, যদি কোনো গ্রাহক ক্রেডিট স্কোর জিজ্ঞাসা করেন, তাহলে তাকে আগে একটা সতর্কতা বার্তা আগে পাঠাতে হবে। কোম্পানিগুলো গ্রাহকদের এসএমএস/ই-মেইলের মাধ্যমে সতর্কতা বার্তাটা পাঠায়। ৩০ দিনের মধ্যে অভিযোগের সমাধান না হলে, প্রতিদিন ১০০ টাকা জরিমানা করা হবে।

ডিফল্ট করার আগে জানাতে হবে

যদি একজন গ্রাহক ডিফল্ট হয়ে যান, তবে ডিফল্ট রিপোর্ট করার আগে গ্রাহককে সেটা জানানো গুরুত্বপূর্ণ। ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে এসএমএস/ই-মেইল পাঠিয়ে সব তথ্য শেয়ার করতে হবে। এ ছাড়া ব্যাংক ও ঋণ বিতরণকারী প্রতিষ্ঠানগুলোকে নোডাল অফিসারও নিয়োগ করতে হবে বলে জানিয়েছে RBI। নোডাল অফিসার ক্রেডিট স্কোর সংক্রান্ত সমস্যা সমাধানে কাজ করবেন।

২৬ এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর হবে

ক্রেডিট ব্যুরোতে ডেটা সংশোধন না হওয়ার কারণ ব্যাখ্যা করাও গুরুত্বপূর্ণ এখন সমস্ত কোম্পানির জন্য গুরত্ব। অন্যদিকে, ক্রেডিট ব্যুরো ওয়েবসাইটে সমস্ত সমস্যার পরিসংখ্যান দেওয়াটাও বেশ গুরুত্বপূর্ণ প্রতিটি কোম্পানির জন্য। RBI আরো জানিয়েছে, প্রতিটি গ্রাহককে বছরে একবার অন্তত তার সমস্ত তথ্য জানাতে হবে। নতুন নিয়ম আজ থেকে ৬ মাস পরে অর্থাৎ ২৫ এপ্রিল ২০২৪ থেকে কার্যকর হবে৷

প্রতিদিন ১০০ টাকার জরিমানা

নিয়ম অনুযায়ী, অভিযোগের নিষ্পত্তি না হলে গ্রাহকরা ক্ষতিপূরণ পাবেন এবং ক্রেডিট ব্যুরো ও ঋণ বিতরণকারী প্রতিষ্ঠানগুলো এই ক্ষতিপূরণ দেবে। ৩০ দিনের মধ্যে অভিযোগের নিষ্পত্তি না হলে ক্ষতিপূরণ দেওয়ার নিয়ম রয়েছে। অভিযোগকারী প্রতিদিন ১০০ টাকা হারে ক্ষতিপূরণ পাবেন। ঋণ বিতরণকারী প্রতিষ্ঠান ২১ দিন এবং ক্রেডিট ব্যুরো ৯ দিন পাবে এই কাজ সম্পন্ন করতে। যদি ব্যাঙ্ক ২১ দিনের মধ্যে ক্রেডিট ব্যুরোকে না জানায়, তাহলে ব্যাঙ্ক ক্ষতিপূরণ দেবে। ব্যাঙ্ককে জানানোর ৯ দিনের মধ্যে সমস্যা সমাধান না করা হলে, ক্রেডিট ব্যুরো ক্ষতিপূরণ দেবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026