ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

8th Pay Commission: অষ্টম বেতন কমিশন সংক্রান্ত আপডেট, আগামী বছর সুখবর পেতে চলেছেন কেন্দ্রীয় কর্মীরা

কেন্দ্রীয় সরকার সব সময় ভারতের সাধারণ কর্মীদের জন্য নতুন নতুন প্ল্যান নিয়ে আসে। তারা মাঝে মধ্যেই এমন কিছু সুখবর মানুষদের দিয়ে থাকে, যা শুনলে তারা রীতিমতো আমোদিত হয়ে উঠতে পারেন। এবারে সেরকম একটি খবর চলে এলো কেন্দ্রীয় কর্মচারীদের জন্য। সারা দেশের কর্মচারীরা এখন অষ্টম বেতন কমিশনের জন্য অপেক্ষা করছেন। আর এই সময়ে কর্মীদের জন্য খুব ভালো খবর দিতে পারে কেন্দ্রীয় সরকার। জি বিজনেস এর একটি খবর অনুসারে, সরকার শীঘ্রই সপ্তম বেতন কমিশনের পরে অষ্টম বেতন কমিশন আনতে পারে। আপাতত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তবে, সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, নতুন বেতন কমিশন গঠন নিয়ে আলোচনা শুরু হয়েছে।

জি বিজনেসের খবর অনুযায়ী, ৮ম বেতন কমিশন নিয়ে দিল্লিতে কর্মচারী ও পেনশনভোগীদের আন্দোলন চলছে। এক মাসে দ্বিতীয়বারের মতো বেতন কমিশনের কাছে ব্যাখ্যা দাবি করছেন কর্মীরা। সরকার যদি এই সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে কর্মচারীদের ন্যূনতম বেতনে বড় ধরনের বৃদ্ধি হতে পারে। যদিও সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ করা হয়নি।

২০২৪ সালে নির্বাচন অনুষ্ঠিত হবে

২০২৪ সালে সারা দেশে নির্বাচন হওয়ার কথা। এমতাবস্থায় সরকার কর্মচারীদের নতুন বেতন গঠন নিয়েও আলোচনা করতে পারে। বর্তমানে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। যদি সূত্রের খবর বিশ্বাস করা হয়, তবে সরকার পে কমিশনের জন্য কোনও প্যানেল গঠনের প্রয়োজন হবে না বলে মনে করছে। এ ছাড়া বেতন সংশোধনের জন্য একটি নতুন ফর্মুলাও তৈরি করতে হবে।

২০২৪ সালে নতুন বেতন কমিশন

সূত্রের খবর, ২০২৪ সালে অষ্টম বেতন কমিশন গঠন করা হবে। এরপর প্রায় দেড় বছরের মধ্যে এটি বাস্তবায়নের কথা রয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার পর কেন্দ্রীয় কর্মীদের বেতন বাম্পার বাড়তে চলেছে। এছাড়াও, ফিটমেন্ট ফ্যাক্টরেও পরিবর্তন হতে পারে।

বেসিক বেতন ৪৪.৪৪ শতাংশ বাড়তে পারে

অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার পর কেন্দ্রীয় কর্মীদের একেবারে লটারি লেগে যাবে। এছাড়াও, কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টরও প্রায় ৩.৬৮ গুণ বৃদ্ধি পাবে। গণমাধ্যমের খবর অনুযায়ী, কর্মচারীদের মূল বেতনও প্রায় ৪৪.৪৪ শতাংশ বাড়তে পারে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026