নিউজ

LPG Gas Cylinder: এই কাজ না করলেই ১ লা জুন থেকে বন্ধ গ্যাস সিলিন্ডার, বড় আপডেট সরকারের তরফে

আগামী মাসের শুরু অর্থাৎ ১ লা জুন থেকেই একটি নিয়মে বড়সড় পরিবর্তন হওয়ার পরিবর্তন হতে চলেছে। যারা এলপিজি গ্যাস সিলিন্ডারের (LPG Gas Cylinder) গ্রাহক তাদের বায়োমেট্রিক যাচাই করে ই কেওয়াইসি করানোর নির্দেশ দেওয়া হয়েছিল সরকারের তরফে। সংশ্লিষ্ট ডিলারের কাছে গিয়ে বায়োমেট্রিকের প্রমাণ দিয়ে করাতে হবে ই কেওয়াইসি। অন্যথায় বড় সমস্যার মুখে পড়তে পারেন গ্রাহকরা। এবার বিষয়েই এল বড়সড় আপডেট।

জানা গিয়েছিল, বায়োমেট্রিকের প্রমাণ দিয়ে ই কেওয়াইসি না করালে এলপিজি গ্যাস সিলিন্ডার দেওয়া বন্ধ হয়ে যাবে। কিন্তু এ বিষয়ে এবার সরকারের তরফে এল বড় আপডেট। জানা যাচ্ছে, বায়োমেট্রিক যদি যাচাই নাও করা হয় তাহলেও এখুনি ভর্তুকি বন্ধ হচ্ছে না। তাই গ্রাহকদের অযথা চিন্তিত হওয়ার কারণ নেই। আরো জানা গিয়েছে, গ্রাহকদের বাড়ি বাড়ি সিলিন্ডার ডেলিভারি দেওয়ার সময়েই ডেলিভারি কর্মীরা যাচাই করে নিতে পারবে বায়োমেট্রিক।

কীভাবে করাবেন ই কেওয়াইসি? তেল সংস্থার তরফে জানানো হয়েছে, ই কেওয়াইসি করাতে বা আধার লিঙ্ক করাতে কোনো টাকা পয়সা প্রয়োজন হচ্ছে না। প্রয়োজন মতো ইন্ডিয়ান অয়েলের অ্যাপ ডাউনলোড করে তার মাধ্যমেও আধার যাচাই করে ই কেওয়াইসি করানো যেতে পারে। আবার চাইলে গ্যাস ডিলারের কাছে গিয়েও আধার যাচাই করিয়ে ই কেওয়াইসি করানো যাবে। এ বিষয়ে সমস্ত গ্যাস ডিলারদেরই নির্দেশ দিয়ে রাখা হয়েছে সরকারের তরফে।

ই কেওয়াইসি করানোর জন্য একটি ফর্ম পূরণ করতে হবে গ্রাহকদের। ওই ফর্মে উল্লেখ করতে হবে নিজের নাম, গ্রাহক নম্বর, স্বামী বা বাবার নাম এবং ঠিকানার প্রমাণ পত্র। এর জন্য আধার বা ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স এর মতো নথির জেরক্সও জমা দেওয়া যেতে পারে। এই ই কেওয়াইসির মাধ্যমে গ্যাস সিলিন্ডারের সঙ্গে বায়োমেট্রিক লিঙ্ক করা হবে। এর ফলে গ্যাস সিলিন্ডার নিয়ে দুর্নীতি কমবে। অভাবী মানুষ যেমন সঠিক সময়ে গ্যাস সিলিন্ডার পাবেন, তেমনি ডিস্ট্রিবিউটরদের কালোবাজারিও বন্ধ হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026