কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এবার বড় সুখবর শোনাতে চলেছে মোদি সরকার। আবারো তাদের ডিএ আর ডিআর বাড়বে বলে জানা গিয়েছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। DA বৃদ্ধি প্রসঙ্গ নিয়ে এখনো সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা না হলেও জানা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি আবার আরবে DA। কবে বাড়বে এই নিয়ে তুমুল চর্চা চলছিল সকলের মধ্যে। তবে এই বিষয়ে বড় আপডেট এসেছে। বিস্তারিত জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
সবকিছু ঠিকঠাক থাকলে, কেন্দ্রীয় সরকার নবরাত্রি এবং দীপাবলির মধ্যে তার লক্ষাধিক কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করতে পারে। আমরা আপনাকে বলি যে এই বছর নবরাত্রি ২৪ শে অক্টোবর শেষ হচ্ছে এবং ১২ নভেম্বর ২০২৩-এ দীপাবলি।বর্তমানে ৪২% হারে মহার্ঘ্য ভাতা পান কর্মচারীরা। জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের জন্য শ্রম মন্ত্রক কর্তৃক প্রকাশিত AICPI তথ্য অনুযায়ী, এবারও মহার্ঘ ভাতা চার শতাংশ বৃদ্ধির প্রত্যাশিত। উল্লেখ্য, গত দুই দফায় মূল্যস্ফীতি চার শতাংশ বেড়েছে। এমতাবস্থায় মূল্যস্ফীতির এআইসিপিআই তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে এবারও তা ৪ শতাংশ বাড়বে। ফলে কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা বর্তমান ৪২ শতাংশ থেকে বেড়ে ৪৬ শতাংশ হবে। এমনটা হলে তাদের বেতন ও পেনশনে বড় ধরনের বৃদ্ধি হতে পারে।
প্রসঙ্গত উল্লেখ্য, 7 তম বেতন কমিশন অনুসারে, কেন্দ্র সরকার বছরে দুবার মহার্ঘ ভাতা বা DA বৃদ্ধি করে, যা ১ জানুয়ারি এবং ১ জুলাই থেকে কার্যকর বলে বিবেচিত হয়। ডিএ বৃদ্ধি, একবার ঘোষণা করা হলে ১ জুলাই, ২০২৩ থেকে কার্যকর বলে বিবেচিত হবে। এর আগে ২৪ শে মার্চ ২০২৩ সালে DA বাড়ানো হয়েছিল। সেই মহার্ঘ ভাতা বৃদ্ধি ১ ই জানুয়ারি ২০২৩ সালের হিসেবে করা হয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার তাদের এক কোটির বেশি কর্মচারী এবং পেনশনভোগীদের এই ডিএ সুবিধা দিয়ে থাকেন। তাই এবার কেন্দ্রীয় সরকার কবে আনুষ্ঠানিক ঘোষণা করে পরবর্তী DA বৃদ্ধি করবে সেটাই দেখার।
Harry Styles has been announced as the curator of this year’s landmark Meltdown Festival at…
Tyra Banks has opened up about one of the most infamous moments in reality television…
Margaret Qualley made a dazzling entrance at the Los Angeles special screening of How to…
The BBC has announced that electronic artist and YouTuber Look Mum No Computer will represent…
Madonna has once again proven that she is the queen of reinvention. The pop icon…
Hollywood is buzzing with reports that MGM Resorts Chairman Paul Salem has taken a keen…