খেলা

Team India: জাতীয় দল থেকে কাটা যাবে সূর্য কুমার যাদবের নাম! নিশ্চিত করলেন BCCI কর্মকর্তা

২০২২ সালেও টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা ব্যাটসম্যান হিসেবে স্বর্ণাক্ষরে লেখা ছিল সূর্য কুমার যাদবের নাম। মাত্র কয়েক মাসের ব্যবধানে সেই সূর্য কুমার যাদব এখন জাতীয় দলে টিকে থাকার জন্য করছেন লড়াই। ভাগ্যের নির্মম পরিহাস বোধ হয় একেই বলে। টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা ব্যাটসম্যান থেকে সবচেয়ে ফ্লপ ব্যাটসম্যান হওয়ার যাত্রা মাত্র তিন মাসে পার করেছেন সূর্য কুমার যাদব। বিষয়টি হাস্যকর হলেও ভারতের তারকা ব্যাটসম্যানের জীবনে ঘটেছে এই নির্মম সত্য।

ভারতীয় ক্রিকেটার সূর্য কুমার যাদব আন্তর্জাতিক ক্রিকেটের পর এবার ব্যাট হতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন আইপিএলে। আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে ভারতের বেশিরভাগ ক্রিকেটার আইপিএলের ১৬তম মেগা আসরে পারফরমেন্স করতে ব্যস্ত রয়েছেন। তবে সেই আসরে নিজের ক্যারিয়ারের ধ্বংসের ইতিহাস লিখলেন সূর্য কুমার যাদব।

ক্যারিয়ারের শেষ ছটি ইনিংসের চারটিতে ‘গোল্ডেন ডাক’ পেয়ে ফিরেছেন সাজঘরে। এছাড়া বাকি দুটি ইনিংসে যথাক্রমে ১৫ এবং ১ রান এসেছে তার ব্যাট থেকে। অর্থাৎ সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে চরম ব্যর্থতা একপ্রকার ঘিরে ধরেছে সূর্য কুমার যাদবকে। ব্যাট হাতে ধারাবাহিক ব্যর্থতার কারণে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের পরবর্তী ম্যাচে সেরা একাদশে তিনি সুযোগ পাবেন কি না তা নিয়ে ইতিমধ্যে সন্দেহ প্রকাশ করতে শুরু করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

এদিকে ব্যাট হাতে চরম ব্যর্থতার পর সূর্য কুমার যাদবকে নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তার মন্তব্য ক্রমশ ভাইরাল হচ্ছে নেট পাড়ায়। নাম প্রকাশ্যে অনিচ্ছুক ওই কর্মকর্তা সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ‘এই মুহূর্তে সূর্য কুমার যাদব যেমন ভাবে ব্যর্থ হচ্ছেন তাতে ইতিমধ্যে টিম ইন্ডিয়া তার বিকল্প খোঁজা শুরু করেছে। সূর্য কুমার যাদবের বদলে কে এল রাহুল এবং শুভমান গিলের কথা ভাবা হচ্ছে। তবে জাতীয় দলে জায়গা নিশ্চিত করার জন্য এখনো সময় রয়েছে এই তারকা ব্যাটসম্যানের হাতে।’

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026