শীত বিদায় নিচ্ছে এমনটা ভাবা হলেও এমনটা আসলে ঘটছে না। এই মরশুমে শীত আবার ফিরবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। কয়েকদিন ধরে তাপমাত্রা হঠাৎ বেড়ে গেলও শীতপ্রেমীদের আশাহত হবার কারণ নেই। সোমবার উত্তরের হাওয়া প্রভাব সকাল থেকেই দেখা যাচ্ছে। এই উত্তুরে হাওয়া দিনে দিনে আরো তীব্র হবে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হয়ে দক্ষিণা বাতাস বায়ুমণ্ডলের ঢুকে গেছিল যার ফলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছিল।
রবিবার হালকা বৃষ্টি হওয়ার পরেই উত্তুরে হাওয়া আবার ঢুকে পড়েছে। সোমবার সকাল থেকে আকাশ কিছুটা মেঘলা হলেও বেলার দিকে স্বচ্ছ আকাশের দেখা মিলবে।
আরও পড়ুন : বিজেপির সর্বভারতীয় সভাপতির পদে বড়সড় রদবদল, আত্মপ্রকাশ এই বিজেপি নেতার
মঙ্গলবার কলকাতায় ১১ থেকে ১২ ডিগ্রি নামতে পারে। তবে বুধবার আবার তাপমাত্রা বাড়বে। বৃহস্পতিবার ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গের কিছু জেলায় ও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুক্রবার শীত আবার জোরদার হবে, কলকাতায় তাপমাত্রা ১০ ডিগ্রি হতে পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…