ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

২০০০ টাকার নোট নিয়ে বড় আপডেট দিল আরবিআই, জানুন এবার ২০০০ টাকার নোট নিয়ে কি করতে পারবেন আপনি

বিমুদ্রাকরণের সময় মানুষের হাতে দু হাজার টাকার নোট আসার পরে এখন সেটা একেবারে অতীতের স্মৃতি হয়ে উঠতে চলেছে। সরকার সেগুলোকে ব্যবহারের বাইরে নিয়ে চলে গেছে এবং ইতিমধ্যেই ভারতের বাজার থেকে ২০০০ টাকার নোট উঠে গেছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক ৭ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছিল ২০০০ টাকার নোট পরিবর্তন করার জন্য। কিন্তু আপনি যদি নোট পরিবর্তন না করে থাকেন তাহলে এখনো কয়েকটি শহরে আপনি কিন্তু পরিবর্তন করতে পারবেন আপনার ২০০০ টাকার নোট। তবে দেশের ১৯ টি শহরে এই ব্যবস্থা আপনি পাবেন। সব জায়গায় কিন্তু এই ব্যবস্থা এখনো আপনি পাবেন না।

আপনি যদি এই ১৯ টি শহরে আরবিআই-র আঞ্চলিক অফিসে যান তাহলে সেখানে আপনি ২০০০ টাকা নোট পরিবর্তন করতে পারবেন। এখন আপনি একবারে ২০০০ টাকার মাত্র ১০ টি নোট অর্থাৎ ২০ হাজার টাকা বিনিময় করতে পারবেন একসাথে। আপনি যদি ব্যক্তিগতভাবে যেতে না পারেন তাহলে আপনি ভারতীয় পোস্টের মাধ্যমে আপনার নোটগুলি আরবিআই এর আঞ্চলিক অফিসে পাঠাতে পারেন। এর সাথেই আপনাকে আপনার ব্যাংকের বিবরণ পাঠাতে হবে যাতে নোটের পরিমাণ আপনার একাউন্টে জমা হয়ে যাবে।

দেশের ১৯ টি শহরে এই মুহূর্তে এই নোট আপনি পরিবর্তন করতে পারছেন। এই তালিকায় রয়েছে আমেদাবাদ, ব্যাঙ্গালুরু, বেলাপুর, ভোপাল, ভুবনেশ্বর, চন্ডিগড়, চেন্নাই, গুয়াহাটি, হায়দ্রাবাদ, জয়পুর, জম্মু, কানপুর, কলকাতা, লখনৌ, মুম্বাই, নাগপুর, নতুন দিল্লী, পাটনা এবং তিরুবনন্তপুরম।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026