বর্তমানে ৫০০ টাকার নোট দেশের সবচেয়ে বড় মূল্যের নোট। আগে ১০০০ ও ২০০০ টাকার নোট প্রচলনে থাকলেও পরবর্তীতে সেগুলো প্রত্যাহার করেছে সরকার। এবার ৫০০ টাকার নোট সম্পর্কেও গুরুত্বপূর্ণ একটি তথ্য প্রকাশ্যে এসেছে, যা প্রত্যেক নাগরিকের জানা অত্যন্ত জরুরি।
৫০০ টাকার নোট নিয়ে বিশেষ কিছু বলার না থাকলেও, সাম্প্রতিক একটি রিপোর্টে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। অর্থ মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত কয়েক বছরে ৫০০ টাকার জাল নোটের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।
সরকারি তথ্যে উল্লেখ করা হয়েছে, ২০১৮-১৯ অর্থবছরে ২১,৮৬৫ মিলিয়ন জাল নোট ধরা পড়লেও, ২০২২-২৩ অর্থবছরে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯১,১১০ মিলিয়ন। যদিও ২০২৩-২৪ অর্থবছরে এই সংখ্যা কিছুটা কমে ৮৫,৭১১ মিলিয়ন হয়েছে।
সম্প্রতি অন্ধ্রপ্রদেশের কাদিরিতে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যেখানে প্রচুর জাল ৫০০ টাকার নোট ধরা পড়েছে। এতে সাধারণ মানুষ প্রতারণার শিকার হতে পারেন বলে সতর্কতা জারি করা হয়েছে। তাই ৫০০ টাকার নোট হাতে নেওয়ার আগে সেটি যাচাই করা অত্যন্ত জরুরি।
আজকের দিনে যে কেউ জাল নোটের শিকার হতে পারেন। অনেকেই আসল ও জাল নোটের মধ্যে পার্থক্য করতে পারেন না। তাই RBI-এর নির্দেশনা মেনে আসল নোট চেনার কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য জেনে রাখা দরকার।
আসল ৫০০ টাকার নোটের সঠিক মাপ ৬৬ মিমি x ১৫০ মিমি।
নোটের বাম দিকে ‘স্বচ্ছ ভারত’ লোগো ও স্লোগান থাকবে। পাশাপাশি, নোটটি ছাপানোর বছরও উল্লেখ থাকবে।
RBI-এর নিয়ম অনুযায়ী, যদি আপনার কাছে কোনও পুরনো বা বিকৃত ৫০০ টাকার নোট থাকে, তাহলে তা নিয়ে চিন্তার প্রয়োজন নেই। আপনি যে কোনও ব্যাঙ্কের শাখায় গিয়ে সেই নোট বদলাতে পারবেন।
যদি কোনও ব্যাঙ্ক নোট পরিবর্তন করতে অস্বীকার করে, তবে আপনি RBI-এর পোর্টালে গিয়ে অভিযোগ করতে পারবেন।
বর্তমান পরিস্থিতিতে ৫০০ টাকার নোট গ্রহণের আগে অবশ্যই যাচাই করুন। আসল নোট চেনার উপায় সম্পর্কে সঠিক ধারণা রাখুন এবং জাল নোট থেকে সতর্ক থাকুন।
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…
কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…
ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…
আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…
আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে বড়সড় চমক দিল ভারতীয় জনতা…
Honda-র জনপ্রিয় কমিউটার বাইক SP160 এখন তরুণ প্রজন্মের পছন্দের শীর্ষে। বাজারে Honda-র দীর্ঘদিনের সুনাম এবং…