বিনোদন

Rhea Chakraborty : বিগ বসে অংশ নিচ্ছেন না সুশান্তের প্রাক্তন প্রেমিকা, সব জল্পনায় অবসান ঘটালেন রিয়া চক্রবর্তী

প্রায় দেড় বছর হতে চললো সুশান্ত সিং রাজপুত আমাদের মধ্যে নেই। অভিনেতার মৃত্যুর পর থেকেই নানান বিতর্কে নাম উঠে এসেছে সুশান্ত প্রাক্তন প্রেমিকা রিয়া চক্রবর্তীর। অনেকেই সুশান্তের মৃত্যুর জন্য তাঁকে দায়ী করেছেন। মাদক মামলায় ছিলেন ২৮ দিন জেল হেফাজতে। ‘ডাইনি’র মতো তকমাও সেঁটে দেওয়া হয়েছে তাঁর ওপর। এমনকি বলিউডে কাজ ও হারিয়েছেন তিনি। যদিও সেভাবে কখনও সুশান্তের সঙ্গে নিজের সম্পর্কের সত্যতা নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি তিনি। শেষ সময়ে কেন তিনি সুশান্তের সঙ্গে সম্পর্ক ভেঙেছিলেন তাও জানা যায়নি।

এর মাঝেই টিনসেল টাউনে তীব্র গুঞ্জন ছিল, এ বারের বিগ বস ১৫ তে অংশ নিতে চলেছেন রিয়া চক্রবর্তী। সেই নিয়ে কম জল্পনা কল্পনা হয়নি। কিন্তু সব জল্পনার অবসান ঘটেছে শনিবার। রিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিলেন, তিন বিগ বসের ঘরে অংশ নিচ্ছেন না। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে রিয়া পরিষ্কার ভাবে লিখেছেন, ‘জনপ্রিয় টিভি শো বিগ বসে আমার অংশ নেওয়া নিয়ে বহু গুজব ছড়িয়েছে বলে আমি শুনেছি। তবে আমি বিষয়টি পরিষ্কার করে জানিয়ে দিতে চাই, এর কোনও সত্যতা নেই। আমি বিগ বসের পার্ট নই।’

শনিবার ‘বিগ বস ১৫’-এর প্রিমিয়ার ছিল। আর তার কিছুক্ষণ আগেই এই পোস্টটি করেন প্রয়ারলত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন। প্রসঙ্গত এমনও গুজব রটেছিল, রিয়াকে এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য বড় অঙ্কের পারিশ্রমিকও অফার করা হয়েছিল। সপ্তাহপিছু তাঁকে অফার করা হয়েছে ৩৫ লক্ষ টাকা। তবে রিয়া অংশ না নেওয়ার খবরেও বিগ বসের প্রিমিয়ারকে ঘিরে উত্তেজনায় এতটুকু ভাটা পড়েনি। বরং সলমন খানের পারফরম্যান্স দেখার জন্য সকলে মুখিয়ে ছিলেন।

প্রতি বারের মতো এ বারও বলিউডের ভাইজান তাঁর ছবির হিট গানের সঙ্গে নাচ করেন যা ছিল এই শোয়ের মূল আকর্ষণ। এবারের বিগ বস ১৫-তে অংশ নিতে চলেছেন জনপ্রিয় তারকা তেজস্বী প্রকাশ, করণ কুন্দ্রা, ডোনাল বিস্ত, আফসানা খান, উমর রিয়াজরা। এ ছাড়াও থাকছেন ওটিটিতে প্রতিযোগী হিসেবে থাকা শমিতা শেট্টি, নিশান্ত ভাট এবং প্রতীক সেহজপালও।

John Fabian

Recent Posts

২৫ কোটির তারকা বল করলেন না! বিস্ফোরক ব্যাখ্যা রাহানের, চোট নিয়েও বড় আপডেট

আইপিএলের প্রথম ম্যাচেই নজরে এল বড় প্রশ্ন—কেন ক্যামেরন গ্রিন বল করলেন না? ২৫ কোটির এই…

March 30, 2026

সাইকেলের দামে স্কুটার! এক চার্জে ৬০ কিমি চলবে, Ujaas-এর এই মডেলেই বাজিমাত

ভারতে ইলেকট্রিক যানবাহনের চাহিদা দ্রুত বাড়ছে। পেট্রোল-ডিজেলের খরচ থেকে বাঁচতে এখন অনেকেই ঝুঁকছেন ই-স্কুটারের দিকে।…

March 30, 2026

পোস্ট অফিসের দারুণ স্কিম! ৩ মাস অন্তর ৫১,২৫০ টাকা, বৃদ্ধ বয়সে নিশ্চিন্ত আয়ের সুযোগ

বৃদ্ধ বয়সে আর্থিক সুরক্ষা নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। কোথায় টাকা রাখলে নিরাপদ থাকবে এবং নিয়মিত…

March 30, 2026

KKR vS MI: ২২০ করেও হার! ওয়াংখেড়েতে KKR-র ভরাডুবি — এই ৫ বড় ভুলে হাতছাড়া ম্যাচ

ওয়াংখেড়েতে আরও এক বার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারল কলকাতা নাইট রাইডার্স। ২২০ রান করার পরও…

March 30, 2026

Rahul Banerjee Postmortem: জলে কতক্ষণ ছিলেন? ময়নাতদন্তে চাঞ্চল্য—ফুসফুসে বালি, রহস্যে ঘেরা রাহুলের মৃত্যু

টলিউড অভিনেতা Rahul Arunoday Banerjee-র মৃত্যুর পর ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসতেই গোটা ঘটনাকে ঘিরে তৈরি…

March 30, 2026

ক্ষমতায় এলে বেকারদের মাসে ৪০০০ টাকা! যুব ভোটে বাজিমাত করতে বড় চাল অভিনেতা বিজয়ের

বিধানসভা ভোটের আগে বড় রাজনৈতিক চমক! পশ্চিমবঙ্গে ‘যুবসাথী’ প্রকল্পের সাফল্যের পর এবার সেই পথেই হাঁটতে…

March 30, 2026