গোটা বিশ্ব থেকে সুযোগ পেয়েছে মাত্র ৬ জন। আর তার মধ্যেই রয়েছে এক ভারতীয় যুবক। কথা হচ্ছে আমেরিকার আড়াই কোটি টাকার স্কলারশিপের। বিহারের দলিত দিনমজুরের ছেলে এই আড়াই কোটি টাকার স্কলারশিপ পেয়ে এবার আমেরিকায় স্নাতক স্তরের পড়াশোনা করতে যাবেন। এমন সুযোগ গোটা বিশ্ব থেকে পেয়েছেন মাত্র ৬ জন। আর সেই তালিকাতেই নিজের নাম লিখে নিয়েছেন বিহারের দলিল দিনমজুরের ছেলে প্রেম কুমার। ঠিক কি ঘটনাটি? জানতে এই প্রতিবেদনটি অবশ্যই পড়ুন।
সূত্র মারফত জানা গিয়েছে, বিহারের ফুলওয়ারি শরীফের গণগুরা গ্রামের বাসিন্দা এই প্রেম কুমার। সে প্রথম দলিত ছাত্র হিসাবে এই কৃতিত্ব অর্জন করেছে। বর্তমানে শোষিত সমাধান কেন্দ্রে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করে সে। তবে বছরের শেষে স্নাতক কোর্স করার জন্য পেনসিলভেনিয়া পাড়ি দেবে সে। সেখানকার লাফায়েত কলেজে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে স্নাতক কোর্স করবেন তিনি।
জানি রাখা ভালো আমেরিকার সবচেয়ে অগ্রগণ্য ইঞ্জিনিয়ারিং কলেজের তালিকায় পড়ে এই লাফায়েত কলেজ। বিহারের প্রেম কুমার এই কলেজে ডাইয়ার ফেলোশিপ নিয়ে যাচ্ছে। এই স্কলারশিপের আড়াই কোটি টাকার মধ্যে তাঁর পড়াশোনা, টিউশন, স্বাস্থ্য, বাসস্থান, ভ্রমণ সবই অন্তর্ভুক্ত। এই স্কলারশিপ পাওয়ার পর প্রেম কুমার বলেছেন, “আমার বাবা-মা কোনদিন স্কুলে যায়নি। সেই জায়গায় দাঁড়িয়ে আমার এই স্কলারশিপ পাওয়াটা সত্যিই অভাবনীয়।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…