নিউজ

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে বিহারের বিধানসভা নির্বাচনের জোর তুলনা রাজনৈতিক মহলে

পাটনা: করোনা পরিস্থিতির মধ্যে বিহারের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে জোরকদমে প্রচার করতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। আর আজ, মঙ্গলবার সেই বিহারে ভোটের ফল ঘোষণা। তাই উত্তেজনার পারদ চরোম উঠেছে। কে বসবে মুখ্যমন্ত্রীর মসনদে? তেজস্বী যাদব এবং তার দল সরকার গঠন করে বিহারে পরিবর্তন আনবে? নাকি নীতীশ কুমারের সরকারের প্রত্যাবর্তন ঘটবে? এই প্রশ্নে কার্যত সরগরম বিহারের রাজনীতি। সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোট গণনা। সকলের নজর এখন সেখানেই। আর এবার বিহারের ভোটের ফলের সঙ্গে আমেরিকার নির্বাচনের ফলের তুলনা করা হল।

অনেকেই বলছে যেভাবে মার্কিন নাগরিকরা ট্রাম্পকে বিদায় জানিয়ে বাইডেনকে স্বাগত জানিয়েছেন, ঠিক তেমনই বিহারবাসীরা নীতীশ কুমারকে বিদায় জানিয়ে তেজস্বী যাদবকে সাদরে গ্রহণ করবে। শুধু এটা হওয়া সময়ের অপেক্ষা। ভোট পরবর্তী বুথ ফেরত সমীক্ষা বলেছে, নীতীশ কুমারের দীর্ঘ ১৫ বছর সরকার চালানোর অভিজ্ঞতা থেকে অনেকটাই এগিয়ে রয়েছে তেজস্বী যাদবের দৃঢ়চেতা মনোভাব। কার্যত বিহারের যুবসমাজকে উদ্বুদ্ধ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তাই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে বিহারের বিধানসভা নির্বাচনের তুলনা করে বিভিন্ন পোস্ট করা হচ্ছে।

তবে শুধু সোশ্যাল মিডিয়ায় নয়, রাজনৈতিক ব্যক্তিত্বরাও এই তুলনায় মেতে উঠেছেন। শিবসেনার মুখপাত্র ‘,,সামনা’-য় লেখা হয়েছে মোদি সরকার নমস্তে ট্রাম্প বললেও আমেরিকাবাসী ট্রাম্পকে বাই বাই করে দিয়েছে। ঠিক তেমনই বিহারেও মোদি এবং নীতীশ কুমারের কৌশলী সরকারকে বিদায় জানিয়ে তেজস্বী যাদবকে স্বাগত জানাবে রাজ্য।

এমনকি বলিউড অভিনেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিলাসরাও দেশমুখের ছেলে রীতেশ দেশমুখ টুইট করে লিখেছেন, ‘বিহারের বাইডেন এবং হ্যারিস কে হবেন?’ অন্যদিকে, ওমার আব্দুল্লাহ টুইট করে বিহার নির্বাচনের সঙ্গে আমেরিকার নির্বাচনের তুলনা টেনেছেন। সব মিলিয়ে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের সময় যেভাবে বাইডেন এবং ট্রাম্প হাড্ডাহাড্ডি লড়াই চালিয়েছিলেন, ঠিক সেভাবেই বিহারের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিনও নীতিশ কুমার এবং তেজস্বী যাদবের মধ্যেও হাড্ডাহাড্ডি লড়াই দিচ্ছেন। এখন দিনের শেষে জয়ের হাসিটা কে হাসবে, সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026