খেলা

Government Job: ‘মেডেল আনুন, সরকারি চাকরি করুন’; বড় ঘোষণা করল এই রাজ্যের সরকার

ভারতীয় অ্যাথলেটিকদের জন্য বড় সুখবর দিল ভারতের ছোট্ট একটি রাজ্য। সচরাচর দেখা গেছে, যারা খেলাধুলা করতে গিয়ে নিজের জীবনের অধিকাংশ সময় ব্যয় করেছেন তারা জীবনে খুবই সামান্য পরিমাণ অর্থ উপার্জন করে শেষ বয়সে অতি কষ্টে দিন যাপন করছেন। এমনকি অনেক ক্ষেত্রে খেলার জন্য সময় ব্যয় করতে গিয়ে নিজের জীবনের অনেক কিছু হারাতে হয়েছে ভারতীয় অ্যাথলেটিক্সদের। তবে এবার জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে মেডেল আনতে পারলেই পরবর্তী জীবন সুখের করার প্রতিশ্রুতি নিয়েছে বিহার সরকার।

গত বৃহস্পতিবার বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ঘোষণা করেন যে, এবার থেকে বিহারের যে ক্রিয়াবিদ জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে মেডেল অর্জন করবে তাদেরকে ‘বিহার প্রশাসনিক পরিষেবা’ এবং ‘বিহার পুলিশ পরিষেবাতে’ চাকরি দেওয়া হবে। শুধু তাই নয়, ইতিপূর্বে ক্রীড়াবিদদের ‘গ্রুপ-সি’ লেভেলের চাকরি দেওয়া হতো। এখন থেকে যোগ্যতা অনুযায়ী তাদের বিহার পুলিশে ‘গ্রেভ-১’ লেভেলের চাকরি দেওয়া হবে বলেও ঘোষণা করেন নীতিশ কুমার।

এদিন ক্রীড়াবিদদের উদ্দেশ্যে এমন ঘোষণা করার সময় নিতিশ কুমার বলেন, রাজ্য সরকার মনে করে যারা জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে খেলা করেছেন এবং মেডেল এনেছেন তারা রাজ্যের গৌরব, দেশের গৌরব। তারা সরকারি চাকরি পাবেন। এই মুহূর্তে রাজ্য সরকার পদক বিজয়ীদের গ্রুপ-সি চাকরি দিচ্ছে। এখন আন্তর্জাতিক ও জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় পদক এনে দেওয়া খেলোয়াড়দের বিহার প্রশাসনিক পরিষেবা এবং বিহার পুলিশ পরিষেবাতে “গ্রেড-১” চাকরি দেওয়া হবে।’ আপনাদের জানিয়ে রাখি, ক্রীড়াবিদদের জন্য ইতিমধ্যে এই কাজের জন্য ৭৪০ কোটি টাকার ‘রাজগীর’ প্রকল্পের সূচনা করেছেন নীতিশ কুমার।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026