কেরালার গর্ভবতী মৃত হাতিকে বালি শিল্পের মাধ্যমে ফুটিয়ে তুললেন বিহারের এক যুবক
শ্রেয়া চ্যাটার্জি – আতসবাজি ভর্তি আনারস খাইয়ে মেরে ফেলা হলো এক গর্ভবতী হাতিকে এমন নৃশংস ঘটনাটি ঘটেছে কেরালায়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পশু প্রেমীরা উত্তাল হয়ে উঠেছে। ঘটনাটি প্রত্যেকেই সরব হয়ে উঠেছেন দোষীদের শাস্তির জন্য। বিহারের ছাপড়া জেলার একজন বালি শিল্পী অশোক, যিনি তার বালি শিল্পের মাধ্যমে এই মৃত হাতিটিকে তুলে ধরেছেন। অশোক এক আশা নিয়েই তার শিল্পের বিষয় বস্তুকে মৃত হাতিটি করেছেন, যাতে করে দোষী শাস্তি পায়। ছাপড়ার সিধি ঘাটে এই শিল্পী তার শিল্পকে ফুটিয়ে তুলেছেন।
গর্ভবতী হাতিটি খিদের জ্বালায় খেয়ে ফেলেছিল একটি আনারস। সে জানতো না মানুষরূপী পশুরা সেই আনারসের মধ্যে ভরে রেখেছে আতস বাজি। মুখে দেওয়ার সাথে সাথেই মুখ ফেটে চৌচির হয়ে যায়। রক্তের বন্যা বইতে শুরু করেছে। জ্বালা-যন্ত্রণা সহ্য করতে না পেরে কাছাকাছি একটি জলাশয় হাতি গিয়ে দাঁড়িয়ে থাকে। হয়তো ভেবেছিল জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাবে। কিন্তু তা আর হলো কই? দাঁড়িয়ে দাঁড়িয়ে মারা গেল হাতিটি।
পোস্টমর্টেম রিপোর্টে জানা যায়, হাতিটির ছয় মাসের অন্তঃসত্ত্বা। সোশ্যাল মিডিয়ার দৌলতে দেখাও গেছে সেই ছয় মাসের ছোট্ট শিশু হাতির দেহ। দলা পাকিয়ে কেঁদে উঠেছে গোটা ভারতবাসীর মন-প্রাণ। মানুষের মনুষ্যত্ব সত্যি হারিয়েছে কিনা এ নিয়ে প্রশ্ন
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…