ভাইরাল & ভিডিও

Viral: ভয়াবহ দুর্ঘটনার কবলে ‘বিকানের এক্সপ্রেস’, দেখুন সেই মর্মান্তিক মুহূর্তের দৃশ্য

গতকাল বৃহস্পতিবার উত্তরবঙ্গে ভয়াবহ রেল দুর্ঘটনার খবর শুনে গা শিউরে উঠেছিল গোটা দেশের। পাটনা থেকে গুয়াহাটিগামী ১৫৩৬৬ আপ বিকানের এক্সপ্রেস ময়নাগুড়ির দোমহানি এলাকায় লাইনচ্যুত হয়ে উল্টে যায়। ৪০ কিমি প্রতি ঘন্টার স্পিড থাকলেও দুমড়ে-মুচড়ে যায় ট্রেনের তিনটি কামরা। দুর্ঘটনা ঘটতেই স্থানীয় লোক সেখানে উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়ে। বেশ কিছু মানুষ ঘটনাস্থলে পৌঁছে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার ভিডিও ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলি চোখের পলকে ব্যাপক ভাইরাল হয়ে যায়। আসলে গতকাল বিকেলে গোটা দেশবাসীর নজর ছিল এই ভয়ঙ্কর দুর্ঘটনার দিকে।

বৃহস্পতিবার বিকালের দিকে ট্রেন দুর্ঘটনা ঘটতে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে যায় দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের হাড়হিম করা কিছু ছবি এবং ভিডিও। একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, লাইনচ্যুত হয়ে ট্রেনের একটি বগির উপর আরও একটি স্লিপার বগি উঠে গিয়েছে। এছাড়া আরও দুটি বগি মাটিতে উল্টে পড়েছে। চারিদিকে স্বজন হারানোর কান্না শোনা যাচ্ছে। স্থানীয় মানুষ নিজেদের সাধ্যমত ট্রেনে আটকে থাকা মানুষদের বের হতে সাহায্য করছেন। তবে লাইনচ্যুত কামরাগুলি থেকে রক্তাক্ত অবস্থায় কোনমতে বেরিয়ে আসছেন যাত্রীরা। এই হৃদয়বিদারক ভিডিও চোখের পলকে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে যায়।

আসলে ইঞ্জিনের ত্রুটির কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। ফলস্বরূপ দুমড়ে-মুচড়ে যায় ট্রেনের একাধিক কামরা। ইঞ্জিনের পর মোট ১২ টি কামরা ক্ষতিগ্রস্ত হলেও সবচেয়ে বেশি ক্ষতি হয় ৪ টি কামরা। মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৯ জন ও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ১০ জন। এছাড়াও ২৬ জন আহত হয়েছেন এই দুর্ঘটনায়।

প্রসঙ্গত উল্লেখ্য, আজ শুক্রবার সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানিয়েছেন যে ইঞ্জিনে কি ধরনের ত্রুটি ছিল বা তার পিছনে দোষী কে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এছাড়া রেল বোর্ডের তরফে মৃত ও আহতদের আর্থিক সাহায্য করা হবে। আহতদের ২৬ জনকে ২৫ হাজার টাকা করে ৬ লাখ ৫০ হাজার টাকা, গুরুতর জখম ১০ জনকে ১ লাখ টাকা করে ১০ লাখ টাকা এবং মৃত ৯ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ৪৫ লাখ টাকা আর্থিক সাহায্য করা হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026