ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : বলিউড আর বিতর্ক! একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। বলিউড মানেই কোনো না কোনো বিতর্ক। সম্প্রতি এমনই একটি বিতর্কে জড়ালেন টেলিভিশনের খুবই পরিচিত মুখ, দ্য কপিল শর্মা শো সহ নানা টেলিভিশনের বড় বড় প্রজেক্টের সাথে জড়িত এক নায়িকা। অনস্ক্রিনে তিনি কপিল শর্মার স্ত্রী হিসেবেই পরিচিত। হ্যাঁ, ঠিকই বুঝেছেন তিনি সুমনা চক্রবর্তী। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ার সৌজন্যে পড়েছেন প্রবল সমালোচনার মুখে। ঠিক কি হয়েছিল? যে জন্যে তিনি এমনভাবে বিতর্কে জড়িয়ে গেলেন? জেনে নিন বিস্তারিত-
সম্প্রতি নিজের একটি বিকিনি পরা ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল টুইটার, ইন্সটাগ্রামে শেয়ার করেন টেলিভিশনের জনপ্রিয় বাঙালি অভিনেত্রী সুমনা চক্রবর্তী। থাইল্যান্ডের ফুকেতে তোলা ছবিটি শেয়ার করেন তিনি। বিকিনি পরে সমুদ্র সৈকতে বসে থাকতে দেখা যায় সুমনাকে। আর এই ছবিটি পোস্ট করার পরেই তাকে নিয়ে শুরু হয়ে যায় জোর সমালোচনা। টুইটার, ইন্সটাগ্রামে তাকে কটাক্ষ করা শুরু হয়ে যায়।
থাইল্যান্ডের ফুকেতে গিয়ে যেভাবে বিকিনি পরা ছবি দিয়েছেন সুমনা তাতে মনে হচ্ছে তার জামাকাপড়ের অভাব পড়েছে, ঠিক এভাবেই কটাক্ষ করতে থাকেন অভিনেত্রীকে। অনেকে আবার এমনও বলেন যে, আপনি নিজেকে পুনম পান্ডে বা শার্লিন চোপড়ার মতো করে তুলে ধরবেন না। অনেকে আবার অভিনেত্রীর পোস্টের সাথে প্রধানমন্ত্রীর দপ্তরকে ট্যাগ করে বলেন, জামাকাপড়ের অভাব পড়েছে। প্রধানমন্ত্রীর দফতর যেন এই অভিনেত্রীকে প্রয়োজনীয় জামাকাপড় পাঠিয়ে দেয়। এমন ভাবে কটাক্ষ করা হয় অভিনেত্রীকে। যদিও এমন সমালোচনার মুখে পড়েও ছবিটি সরিয়ে নেওয়া বা কোনো রকমের মন্তব্য করা, এমন কিছুই করেননি সুমনা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…