Bima Sakhi Yojana: এই প্রকল্পে প্রতিমাসে ৬ হাজার টাকা উপার্জন, বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের

গ্রামীণ মহিলা এবং যুবতীদের জন্য এবার দুর্দান্ত সুযোগ প্রদান করতে চলেছে কেন্দ্রীয় সরকার। “বিমা সখী যোজনা”-র মাধ্যমে এবার নারীদের স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নিয়েছে মোদি সরকার। যদিও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে “বিমা সখী যোজনা”-র সুফল সম্পর্কে কোনরকম তথ্য প্রকাশ করা হয়নি। তবে জানা যাচ্ছে, হরিয়ানার পানিপথে এক জনসভায় ভারতের রাষ্ট্রয়াত্ত জীবন বীমা নিগম অর্থাৎ LIC-র সাথে সঙ্ঘবদ্ধ হয়ে এই প্রকল্পের শুভ উদ্বোধন করতে চলেছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদী।

আমরা আপনাদের বলি, হরিয়ানার পানিপথে এই ঐতিহাসিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন হরিয়ানার রাজ্যপাল বান্দারু দত্তাত্রেয়, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি, এবং কেন্দ্রীয় ও রাজ্য স্তরের অন্যান্য মন্ত্রীরা। মূলত, গ্রামীণ নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যে এই বিশেষ প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী।

গোপন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ভারতীয় জীবন বীমা নিগম কর্পোরেশনের সঙ্গে যুক্ত হয়ে “বিমা সখী যোজনা” পরিচালনা করবে কেন্দ্রীয় সরকার। যেখানে গ্রামীণ মহিলাদের ভারতীয় জীবন বীমা নিগম কর্পোরেশন লিমিটেডের এজেন্ট হিসেবে নিয়োগ করা হবে। কাজের ভিত্তিতে বেতন বৃদ্ধির পাশাপাশি প্রথম বছরে প্রত্যেক মহিলা ৭০০০ টাকা মাসিক বেতন, দ্বিতীয় বছরে প্রত্যেক মহিলা ৬০০০ টাকা মাসিক বেতন এবং তৃতীয় বছরে প্রত্যেক মহিলা ৫০০০ টাকা মাসিক বেতন পাবেন। পাশাপাশি প্রত্যেক মাসে লক্ষ্য পূরণ করতে পারলে ২১০০ টাকা অতিরিক্ত ইনসেন্টিভ প্রদান করা হবে।

কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন?
শুরুতে ৩৫,০০০ মহিলাকে এই প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর করে গড়ে তোলা হবে। এরপর আরও ৫০,০০০ মহিলাকে যুক্ত করা হবে এই প্রকল্পে। মাধ্যমিক উত্তীর্ণ ১৮-৫০ বছরের মধ্যে যেকোন মহিলা এই প্রকল্পে আবেদন করতে পারবেন।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026