রাজ্য

চড্ডা, নড্ডা, ফড্ডা করে গালি দিচ্ছেন, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিমানের

ডায়মন্ড হারবারে জেপি নড্ডার কনভয়ে হামলাকে ঘিরে এইদিন তৃণমূলের সমালোচনা করলেন বিমান বসু। মুখ্যমন্ত্রী যেভাবে গেরুয়া শিবিরের সর্বভারতীয় সভাপতিকে আক্রমণ করেছেন, সেই বিষয় নিয়ে এইদিন বামফ্রন্টের চেয়ারম্যান বিমানের প্রতিক্রিয়া,”চড্ডা, মড্ডা, ফড্ডা করে কথা বলতে গিয়ে গালি দিয়ে দিলেন। তার পরিণাম খুব খারাপ হবে। জাতীয় সংহতির পক্ষে বিপজ্জনক।”

গতকাল, বৃহস্পতিবার ধর্মতলায় তৃণমূলের কৃষক সভায় মুখ্যমন্ত্রী বলেছিলেন,”কোনোদিন চিফ মিনিস্টার আসছে, হোম মিনিস্টার আসছে, কোনও দিন অন্য একটা মিনিস্টার আসছে। লোকের কাজ করেনা, কেবল চড্ডা, নড্ডা, গড্ডা, ফড্ডা, ভাড্ডা- এইসব চলে আসছে এক এক করে। শুধু ওরাই অনুষ্ঠান করবে, আর কেউ করবেনা। আর যেই দিন তাদের সভায় কেউ আসবেনা, তখন নিজেরাই সাজিয়ে রেখে নাটক করে। তার পরে সেটা ন্যাশনাল খবরে দেখায়, দেখো আমায় মারছে। আহারে!” এই মন্তব্যের উত্তরে এইদিন বিমান বাবু বলেন,” মুখ্যমন্ত্রী কাউকে যদি আক্রমণ করতে গিয়ে উত্তেজিত হয়ে চড্ডা, ফড্ডা, ছড্ডা বলেন, সেখানে বোধ হয় আমার কিছু বলা উচিৎ না। চড্ডা মানে পাঞ্জাবি। অর্থাৎ ছন্দ মিলিয়ে কথা বলতে গিয়ে গাল দেওয়া হল, তার পরিণাম খুবই খারাপ হতে চলেছে। এটি জাতীয় সংহতির জন্য বিপজ্জনক।”

এইদিন বিমান বসু আরও বলেন,”আমাদের রাজ্যে যেমন মুখ্যমন্ত্রী, তেমন সেই মুখ্যমন্ত্রীর বক্তব্য। শুনেছি নাকি তিনি ভাষাবিদ। আজ পর্যন্ত তার মুখে গভর্মেন্ট শুনলাম না। সবসময় কেবল গরমেন্ট। গভর্নেস কোথা থেকে আসবে। ইংরেজি ভাষায় কিভাবে বলতে নয়, তা পর্যন্ত জানেন না তিনি। হরিনাথ দে ভাষাবিদের পরে শুনলাম যে ভাষা বিদের কথা, তিনি হলেন মুখ্যমন্ত্রী।”

অন্যদিকে এদিন রাজ্যপালের পাশে দাড়াতে দেখা গিয়েছে বাম নেতাকে। তিনি বলেন,”সংবিধানের দায়বদ্ধতা মেনে শপথ গ্রহণ করতে হয়। তা মান্য করলে রাজ্যপালকে এই কথাগুলি বলতে হয় না। মুখ্যমন্ত্রী হিসেবে তিনি শপথ বাক্য গ্রহণ করেছেন। সেটা তার মেনে চলা উচিৎ।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026