নিউজ

রাণু মন্ডলের জীবন কাহিনী! পুরোটা জানলে আপনার চোখে জল আসবে!

অরূপ মাহাত: বলিউডে গান গাওয়া যেকোনো শিল্পীর স্বপ্ন। তবে রেলওয়ে স্টেশনে গান গেয়ে জীবন চালানো কেউ যখন বলিউডে গাওয়ার সুযোগ পায় তখন তাকে ‘মিরাকল’ ছাড়া আর কিই বা বলবেন। এমনই এক ‘মিরাকল’ ঘটলো রাণাঘাটের রাণু মন্ডলের সাথে। অতীন্দ্র চক্রবর্তী নামে এক ভগবানের দূতের আগমনে বদলে গেল রাণু মন্ডলের জীবন। আবারও প্রমাণিত হলো প্রতিভা কখনও চিরকাল চাপা থাকে না। রাণাঘাটের স্টেশন থেকে বলিউডের সিনেমার জন্য গান গাওয়া -এমন স্বপ্নের উত্থান যার সেই রাণু মন্ডল আসলে কে?

রাণু মন্ডলের জন্ম ১৯৬০ সালের ৫ নভেম্বর পশ্চিমবঙ্গের রাণাঘাট শহরের এক খ্রিষ্টান পরিবারে হয়। পরিবারের আর্থিক দুরবস্থার কারণে ছোটবেলা খুব কষ্টে কাটে তার। পড়াশোনার সুযোগ পায়নি তেমন। খুব কম বয়েসে বাবুল মন্ডল নামে জনৈক ব্যক্তির সাথে বিবাহ হলে তার গায়িকা হওয়ার স্বপ্ন ভেঙে যায়। স্বামী মুম্বাইয়ে বলিউড অভিনেতা ফিরোজ শাহের হয়ে কাজ করতেন। সেই সুবাদে রাণু মন্ডলও মুম্বাই পৌঁছায়। সেখানেই তারা এক কন্যা সন্তানের জন্ম দেয়। সব কিছু যখন ঠিকঠাক চলছিল তখনই ঘটলো অঘটন। আচমকা রাণুর স্বামী মারা গেলেন। সেই সময় রাণুর কাছে না ছিল থাকার জায়গা, না ছিল কোন কাজ। তাই বাধ্য হয়ে নিজের এবং মেয়ের পেট চালানোর জন্য সে বাংলায় ফিরে আসে এবং সেখানে রাণাঘাট স্টেশনে গান গেয়ে নিজেদের দিন গুজরান করে। স্টেশনে গান শুনে কেউ তাকে খাবার, কেউ বিস্কুট বা কেউ কেউ টাকাও দিতেন। এভাবেই তাদের দিন চলছিল। একদিন অতীন্দ্র চক্রবর্তী নামে একজন তার গান শুনে তা স্যোশাল মিডিয়ায় আপলোড করে। এরপরই বদলে যায় রাণু মন্ডলের জীবন। লতা মঙ্গেশকরের গাওয়া ‘এক প্যায়ার কা নাগমা’ গানটি গেয়ে রাণু মন্ডল পৌঁছে যায় বিশ্ব দরবারে।

স্যোশাল মিডিয়া মারফত এই গানটি শোনেন বলিউডের বিখ্যাত গায়ক ও সুরকার হিমেশ রেশমিয়া। রাণু মন্ডলের কন্ঠে মুগ্ধ হয়ে তিনি তাকে ডেকে পাঠান একটি বেসরকারি চ্যানেলের রিয়েলিটি শো ‘সুপারস্টার সিঙ্গারস’-এ। সেখানে বিচারক হিসেবে রয়েছেন হিমেশ। সেই মঞ্চে তিনি রাণু মন্ডলকে অনুরোধ করেন তাঁর আগামী সিনেমা ‘হ্যাপি হার্ডি এন্ড হীর’-এ একটি গান গাওয়ার। যা ছিল রাণুর কাছে স্বপ্নের মতো। এরপরই হিমেশ রেশমিয়ার সুরে ‘তেরি মেরি কাহানী’ গানটিতে গলা মেলায় রাণু। এরপরই বদলে যায় রাণু মন্ডলের জীবন। কলকাতার বিভিন্ন পূজো কমিটির থেকে ডাক আসে গান গাওয়ার। রাণু মন্ডলের জীবনে এই পট পরিবর্তনের কৃতিত্ব অবশ্যই অতীন্দ্র চক্রবর্তী ও স্যোশাল মিডিয়ার। এই ঘটনা আবারও প্রমাণ করে প্রতিভা ও ভাগ্যের মেলবন্ধন জীবন বদলে দেয় যে কোন মুহূর্তে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026