কয়েকদিন আগেই নিজের মা হওয়ার কথা জানিয়েছেন আলিয়া ভাট। আর সেই নিয়ে মিডিয়াতে চর্চার শেষ নেই। পাশাপাশি চলতি মাসেই মা হতে চলেছেন অনিল কন্যা সোনাম কাপুর। সম্প্রতি বিপাশা বসু ও কারাণ সিং গ্রোভার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই নিজেদের অভিভাবক হওয়ার কথা জানিয়েছেন। আর অভিনেত্রীর মা হওয়ার খবর প্রকাশ্যে আসা মাত্রই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা নেটমহলে।
বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন বিপাশা বসু। তবে সম্প্রতি বড়পর্দা থেকে কিছুটা হলেও দূরে রয়েছেন অভিনেত্রী। এই মুহূর্তে সংসারে মনোযোগী হয়েছেন তিনি। মা হওয়ার খবর পাওয়ার পর থেকেই তিনিও যে নিজেকে মনে মনে তৈরি করছেন, তা অবশ্য আলাদাভাবে আর বলার অপেক্ষা রাখছে না। সম্প্রতি নিজের বেবি বাম্পের ছবি শেয়ার করে নিজের অগণিত ভক্তদের পাশাপাশি সমগ্র নেটদুনিয়া ও মিডিয়াকে নিজের মা হওয়ার কথা জানিয়েছেন তিনি। এই মুহূর্তে নিজের শেয়ার করা নিজের বেবি বাম্পের এই ছবির সূত্র ধরেই চর্চায় অভিনেত্রী।
কয়েক ঘন্টা আগেই বিপাশা বসু ও কারাণ সিং গ্রোভার নিজেদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলকে সুখবর জানিয়েছেন। ছবির ক্যাপশনের মাধ্যমে নিজেদের অগণিত ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন তাদের অফুরন্ত ভালোবাসা দেওয়ার জন্য ও তাদের পাশে থাকার জন্য। পাশাপাশি এও বলেছেন, তারা খুব শীঘ্রই দুই থেকে তিন হতে চলেছেন। তাকেও যেন তারা ভালোবাসায় ও আশীর্বাদে ভরিয়ে দেন। এই মুহূর্তে এই তারকা জুটি ও তাদের ঘনিষ্ঠমহল তাদের পরিবারে আসন্ন নতুন সদস্যের জন্য অপেক্ষায় রয়েছেন। পাশাপাশি এই খবর জানার পর থেকে অপেক্ষায় দিন গোনা শুরু করে দিলেন অভিনেত্রীর অগণিত ভক্তমহলও। জীবনের এই নতুন সময় মা দুর্গার নাম নিয়েই এগিয়ে যাচ্ছেন তিনি। সম্প্রতি তার শেয়ার করা ছবির ক্যাপশনে চোখ রাখলেই স্পষ্ট হবে সবটা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…