বিনোদন

ভবিষ্যৎ সন্তান প্রসঙ্গে প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন বিপাশা বসু

ঋদ্ধিমান রায়: বলিউডে যে কজন সুখী দম্পতি রয়েছেন, তাদের মধ্যে অন্যতম জুটি হল করণ সিং গ্রোভার-বিপাশা বসু। এক সময় বলিউডে বিপাশার অঙ্গ প্রদর্শনের আর্ট বিহ্বল করে তুলত সিনেমাপ্রেমীদের। ২০১৫ সালে হিন্দি হরর ছবি ‘এলন’ এর মাধ্যমে একে অপরের ঘনিষ্ঠ হয়ে ওঠেন বিপাশা ও করণ। এরপরেই পরিণয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেন দুজনে। আজ চার বছর বৈবাহিক জীবন চুটিয়ে অতিবাহিত করছেন দুজনে।

সম্প্রতি একটি মিডিয়ায় সাক্ষাৎকারে সন্তান প্রসঙ্গে মুখ খোলেন বিপাশা। তাঁদেরকে পরিবার পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে বিপাশা উত্তরে বলেন,’আমরা এসব কিছু ভগবানের হাতে ছেড়ে দিয়েছি।
বিপাশার কথা শুনে বোঝা যায় শীঘ্রই সন্তান দত্তক নিতে চলেছেন তিনি। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন– যদি আমাদের নিজেদের সন্তান নাও হয়, তবুও অসুবিধা নেই। দেশে অনেক শিশু আছে। আমরা তাদের যত্নও নিতে পারি। এমন বহু শিশু আছে যারা মানুষ হওয়ার ন্যূনতম সুযোগটুকু পায় না। এমন কোনো শিশুর যত্ন নিলে আমরা ভাগ্যবান মনে করব নিজেদের। সেই সমস্ত শিশুদের দেখাও তো আমাদের কর্তব্য।

ভবিষ্যতে এই নিয়ে ভাবা যাবে বলে অবশ্য কৌতূহল জিইয়ে রাখলেন বিপাশা। করণও বিপাশার এই চিন্তা ভাবনাকে সমর্থন জানানোয় তাঁদের শিশু দত্তক নেওয়ার জল্পনা আরো বৃদ্ধি পেল। এর আগেও অবশ্য সন্তান সম্পর্কে বিপাশাকে বেশ কয়বার সংবাদ মাধ্যম প্রশ্ন করেন। কিন্তু প্রত্যেকবারই এই বিষয়টি যত্ন সহকারে এড়িয়ে গেছেন তিনি। এই প্রথম কোনো সাক্ষাৎকারে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা ভাগ করে নিলেন করণ- বিপাশা।

করণ বিপাশার এই মহৎ ভাবনা ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে নেটিজেনদের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026