Bipasha Basu: একেবারে বাঙালি সাজ, শাশুড়ি-বরকে নিয়েই সাধের অনুষ্ঠান সারলেন বিপাশা বসু

কয়েকদিন আগেই নিজের মা হওয়ার কথা জানিয়েছেন আলিয়া ভাট। পাশাপাশি সম্প্রতি মাও হয়েছেন সোনাম কাপুর। এই তালিকায় নাম লিখেছেন বিপাশা বসুও। কয়েকদিন আগেই বিপাশা বসু ও কারাণ সিং গ্রোভার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই নিজেদের অভিভাবক হওয়ার কথা জানিয়েছিলেন। আর অভিনেত্রীর মা হওয়ার খবরও প্রকাশ্যে আসা মাত্রই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল গোটা নেটমহলের পাশাপাশি মিডিয়াতেও।

তবে এবার ধুমধাম করেই সারলেন সাধের অনুষ্ঠান। একেবারে বাঙালি মতে বেনারসিতেই সেজেছিলেন অভিনেত্রী। খোলা চুলে, সোনার গয়নাও পরেছিলেন তিনি। হাসিমুখেই পঞ্চব্যাঞ্জন খেলেন তিনি। তালিকায় ভাত, মাছ, মাংস, সাত ভাজা, পায়েস ছিল সবই। বাঙালি নিয়ম মেনেই ধান-দূর্বা দিয়ে আশীর্বাদও করা হয়েছে তাকে। প্রদীপের তাপও দেওয়া হয়েছে তাকে। সব নিয়ম কানুন মেনেই সম্পন্ন হয়েছে অভিনেত্রীর সাধের অনুষ্ঠান। নিজের সাধের অনুষ্ঠানের কিছু ঝলক নিজেই রিল ভিডিও আকারে নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়েছেন বিপাশা বসু। এই মুহূর্তে সেই ভিডিওর সূত্র ধরেই চর্চার আলোয় তিনি।

অভিনেত্রীকে এদিন একেবারে বাঙালি সাজেই দেখা গিয়েছে। পাশাপাশি কারাণ সিং গ্রোভারকেও এদিন একেবারে সাদা পাঞ্জাবিতেই দেখা গিয়েছে। সেই ছবিও ধরা পড়েছে অভিনেত্রীর প্রোফাইলে। নিজের মা ও শাশুড়ির সাথেও একেবারে বাঙালি সাজেই দেখা গিয়েছে অভিনেত্রীকে। অভিনেত্রীর সাধের সমস্ত ঝলক সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার হওয়া মাত্রই, তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে নেটজনতার পাশাপাশি তার অগণিত অনুরাগীদের মাঝে। আবারো সমগ্র নেটমহল শুভেচ্ছাবার্তায় ও আশীর্বাদে ভরিয়ে দিয়েছেন অভিনেত্রী ও তার আসন্ন সন্তানকে। শেয়ার হওয়া ছবি ও ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই তার স্পষ্ট ঝলক মিলবে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026