বলিউডে এখন খুশির খবরের ছড়াছড়ি। আলিয়া ভাটের পর এবার মা হলেন বিপাশা বসুও। জানা গেছে, তিনিও কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। সূত্রের খবর অনুযায়ী, শনিবারই বিপাশা বসুর কোল আলো করে এসেছে তার কন্যা সন্তান। আপাতত সেই খবরেই সরগরম গোটা মিডিয়া। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই বিপাশা ও কারাণ নিজেদের কন্যা সন্তান আসার কথা জানিয়েছেন সকলকে। এখন খুশির আমেজ বসু ও গ্রোভার পরিবারে।
আগস্ট মাসেই নিজের বেবি বাম্পের ছবি শেয়ার করে মা হওয়ার কথা জানিয়েছিলেন বিপাশা-কারাণ। তখনই তারকামহল থেকে সাধারণমহল সকলেই শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছিলেন এই তারকা দম্পতিকে। এই মুহূর্তে আবারো শুভেচ্ছাবার্তায় ভাসছে গোটা সোশ্যাল মিডিয়া। ইতিমধ্যেই নিজেদের কন্যা সন্তানের নাম ঠিক করে ফেলেছেন এই তারকা দম্পতি। তারা তার নাম রেখেছেন দেবী বসু সিং গ্রোভার। এই মুহূর্তে নিজেদের কোলের লক্ষ্মীকে নিয়েই মেতে রয়েছেন তারা।
আগস্ট মাস থেকেই অভিনেত্রী বিভিন্ন সময়ে নিজের বেবি বাম্পের একাধিক ঝলক শেয়ার করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ার পাতাতেই। পাশাপাশি বেবি বাম্প নিয়েই করেছেন একাধিক সাহসী ফটোশুট। কয়েকদিন আগেই বিপাশা ও কারাণ একটি রিল ভিডিও শেয়ার করে নিয়েছিলেন, যেখানে লেখা ছিল তাদের সন্তান খুব শীঘ্রই আসছে। সেই ভিডিওতেও কম শুভেচ্ছাবার্তা পাননি তারা, সেই ঝলক মিলবে কমেন্টবক্সেই। তবে এখনই নিজেদের সন্তানকে লাইম লাইটে আনতে নারাজ তারা। তাকে দেখার জন্য আরও বেশ কিছুটা অপেক্ষা করতে হবে এই তারকা দম্পতির অগণিত ভক্তমহলকে, তা আর আলাদাভাবে বলে দেওয়ার অপেক্ষা রাখছে না। আপাতত নিজের দেবীকে নিয়েই মিডিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে এই তারকা দম্পতি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…