নিউজ

কপ্টার দুর্ঘটনায় প্রয়াত বাংলার ছেলে সতপাল, শোকের ছায়া বাংলায়

৮’ই ডিসেম্বর এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় কেঁপে উঠল গোটা ভারত। দেশ হারালো তাদের অমূল্য সম্পদকে। আকাশপথেই বায়ুসেনার নির্ভরযোগ্য ও নবীনতম সদস্য ‘এমআই-১৭ভি৫’ (Mi-17V5) হেলিকপ্টারটি ভেঙে পড়ে। মুহুর্তের মধ্যে তাতে আগুন ধরে যায়, যা কেড়ে নিয়েছে ১৩টি অমূল্য প্রাণ। এই দুর্ঘটনাতেই দেশের প্রথম চীফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত প্রয়াত হয়েছেন। গোটা দেশজুড়ে চলছে শোকের আমেজ।

বুধবার দিল্লি থেকে বিশেষ বিমানে তামিলনাড়ুর সুলুরে যাচ্ছিলেন বিপিন রাওয়াত। তামিলনাড়ুর কুন্নুরেই ভেঙে পড়ে কপ্টারটি। এদিন কপ্টারে ছিলেন মোট ১৪ জন। এই বিমান দুর্ঘটনায় বিপিন রাওয়াত ও তার স্ত্রী সহ মোট ১৩ জন নিহত হয়েছেন। বিপিন রাওয়াতের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী হাবিলদার সৎপাল রাইয়ের মৃত্যুতেও শোকের ছায়া নেমেছে পাহাড়ে (দার্জিলিং)।

এদিন বিমানে ছিলেন, দেশের প্রথম চীফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত, তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী হাবিলদার সৎপাল রাই। এছাড়াও ঐ বিমানে ছিলেন ব্রিগেডিয়ার এলএস লিড্ডার, লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিং, নায়েক গুরসেবক সিং, নায়েক জিতেন্দ্র কুমার, ল্যান্সনায়েক বিবেক কুমার, ল্যান্সনায়েক বি সাই তেজা। হেলিকপ্টারটি চালাচ্ছিন উইং কমান্ডার পৃথ্বী সিংহ চৌহান সহ মোট চার চপার কর্মী, গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ। এনাদের মধ্যে এখনো পর্যন্ত ক্যাপ্টেন বরুণ সিংহই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে যাচ্ছেন। বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছেন তিনি।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026