দীঘা সমুদ্রে এক সামুদ্রিক মাছ কে ঘিরে মানুষের ভিড় চোখে পড়ে সোমবার। বিশাল আকৃতির পাখি মাছ নামের একটি সামুদ্রিক মাছ মৎস্যজীবীদের জালে ধরা পড়লে মাছটিকে রিকশায় করে দীঘা মোহনার বাজারে নিয়ে আসা হয়। অদ্ভুত দেখতে এই মাছটিকে পাখি মাছ বলা হয় কারণ মাছটির পাখির ন্যায় ডানা রয়েছে।
এর আগেও অদ্ভুত দেখতে এই মাছটি মৎস্যজীবীদের জালে উঠেছে তবে এই প্রথম এতো বড় আকারের পাখি মাছ দেখা গেল দীঘার সমুদ্রে জানিয়েছেন স্থানীয় শ্যামসুন্দর দাস, যিনি দীঘার ফিশারম্যান এন্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক। মাছটির বিজ্ঞানসম্মত নাম মার্লিন ফিশ।
প্রায় ১৫ ফুট লম্বা ৮০ কেজি ওজনের এই মার্লিন ফিশ কে দেখার জন্য মোহনার বাজারে স্থানীয় মানুষ, পর্যটকের হইচই দেখা যায়। নিলাম ওঠে মাছটির।১০ হাজার টাকায় মাছটি কিনে নেয় কলকাতার একটি মৎস্য ব্যবসায়ী কোম্পানি। বিশাল আকৃতির এই পাখি মাছটি ছাড়াও আরও ১২ টি ছোট ছোট পাখি মাছ ধরা পড়ে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…