রাজ্য

মমতাকে প্রণাম করার জেরে শাহ সভার আমন্ত্রণপত্র পেলেন না বিশ্বজিৎ দাস, তুঙ্গে রাজনৈতিক তরজা

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দলবদল এখন একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিন খবরের শিরোনামে থাকে কোন তৃণমূল নেতা বিজেপিতে গিয়ে যোগদান করছে। তবে এবার গত সোমবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) প্রণাম করতে দেখা গিয়েছে বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাসকে (Biswajit Das)। আর তারপর থেকেই বঙ্গ রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে তাহলে বিশ্বজিৎ দাস কি বিজেপি ঘুরে আবার তৃণমূলে গিয়ে যোগদান করবেন? জল্পনার মাঝেই আজ বুধবার বিজেপি বিশ্বজিৎ দাসের কাছে অমিত শাহের (Amit Shah) জনসভায় আমন্ত্রণপত্র পৌঁছালো না। কালকেই ঠাকুরনগরে বাংলা সফরে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আসলে গত সোমবার বিধানসভা অধিবেশনে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পা ছুয়ে প্রণাম করেছিলেন বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস। মুখ্যমন্ত্রীর সাথে তার বেশ কিছুক্ষণ কথা হয়। জানা গিয়েছে মুখ্যমন্ত্রী তখন বলেছিলেন, কিরে বিশ্বজিৎ কিছু সিদ্ধান্ত নিলি? এই খবর সামনে আসতেই বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় বিশ্বজিৎ দাস এর সাথে ফোনে কথা বলে। এমনকি তাকে দলীয় দপ্তরে তলব করা হয়। তারপর অনেকেই মনে করে ছিল সব সমস্যা সমাধান হয়ে গিয়েছে। তবে তেমনটা ঠিক এখনো হয়নি।

আগামীকাল ঠাকুরনগরের মতুয়াদের সামনে ভাষণ দিতে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু আজ রাত অব্দি এখনো বিশ্বজিৎ এর কাছে ওই জনসভায় যাওয়ার কোন আমন্ত্রণপত্র আসেনি দলের তরফে। এ প্রসঙ্গে গেরুয়া শিবির জানিয়েছে যে বিশ্বজিৎকে কেন আমন্ত্রণ পাঠানো হয়নি তা বনগাঁর সংসদ তথা মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুর জানে। এ ব্যাপারে খোদ বিশ্বজিৎ বলেছেন, “আমাকে কেন আমন্ত্রণ পত্র পাঠানো হয়নি তা আমি জানিনা। তবে আমন্ত্রণ পেলে নিশ্চয়ই জনসভায় যাব।”অন্যদিকে দলীয় সূত্রে জানা গিয়েছে মুকুলের হাত ধরে বিজেপিতে যোগদান করলেও তাকে কোণঠাসা করে রাখা হয়েছে। অঞ্চলের পুরো দায়িত্ব আছে শান্তনু ঠাকুরের দলের। বেশিরভাগ স্থানীয় অনুষ্ঠানে বিশ্বজিৎ অনুপস্থিত থাকে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026