কলকাতা: রাত পোহালেই মহালয়া। প্রত্যেক বছরের মতো মহালয়ার দিন শহীদ দলীয় নেতাদের উদ্দেশ্যে তর্পণ করার জন্য এ বছরও বাগবাজার ঘাটে মঞ্চ বেঁধেছিল বিজেপি। কিন্তু করোনা পরিস্থিতিতে এবারে এই মঞ্চ বাঁধা নিয়ে জটিলতা দেখা দিয়েছে। ইতিমধ্যেই বিজেপির তৈরি করা এই মঞ্চ ভেঙে দিয়েছে পুলিশ। বাগবাজার চত্বরে পুলিশ মোতায়েন করা হয়েছে। রয়েছে মহিলা পুলিশও। করোনা পরিস্থিতির কারণে কোনওরকম মঞ্চ করা যাবে না বলেই কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।
যদিও বিজেপির তরফ থেকে জানানো হয়েছে যে, করোনা পরিস্থিতি কতটা উদ্বেগজনক, তা সকলেই জানে। আর সে কথা মাথায় রেখেই এ বছর শুধুমাত্র দক্ষিণবঙ্গের শহীদ দলীয় নেতাদের উদ্দেশ্যে তর্পণ করবে বিজেপি। মোট 22 জন শহীদের পরিবারকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে মঞ্চ বেঁধে কোনওরকম অনুষ্ঠান একেবারেই করা যাবে না বলে পুলিশের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, আগামিকাল, বৃহস্পতিবার মহালয়ার বিশেষ তিথিতে তর্পণ অনুষ্ঠানে থাকবেন বিজেপির রাজ্য পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ও অরবিন্দ মেনন। সঙ্গে দেখা যাবে মুকুল রায়কেও। তারা তর্পণ করবেন বলেও জানা গিয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…