আজ ফের বিজেপির যুব মোর্চার মিছিল ঘিরে সেন্ট্রাল অ্যাভিনিউতে তৈরি হল চাঞ্চল্য। রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি আটকাতে বিজেপি যুব মোর্চা দ্বারা বুধবার মিছিলের ডাক দেওয়া হয়েছিল। আর সেই মিছিল ঘিরেই সেন্ট্রাল অ্যাভিনিউর রাস্তায় তৈরি হল চাঞ্চল্য। বুধবার তথা আজ গেরুয়া শিবিরের রাজ্য সদর দফতর থেকে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল করার ডাক দিয়েছিল বিজেপি। কিন্তু পুলিশ ব্যারিকেড করে মুরুলী ধর সেন লেনের সামনেই আটকে দেয় মিছিল। কিন্তু ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চান বিজেপি কর্মীরা। ব্যারিকেড ভাঙতে দেখে তাঁদের বাধা দেয় পুলিশ। আর এরপরই রণক্ষেত্রের রূপ ধারণ করে কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউ এলাকা।
এর পরই শুরু হয় বিজেপির সাথে ধস্তাধস্তি। সেই ধস্তাধস্তি শেষ হলে সেন্ট্রাল অ্যাভিনিউতে বিক্ষোভ দেখান যুব বিজেপি মোর্চারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ব্যবহার করা হয় পুলিশের পক্ষ থেকে। পুলিশ সূত্রে খবর যে এরপরই ইট ছুড়তে থাকেন বিজেপি কর্মীরা। তবে পালটা লাঠিচার্জের অভিযোগ তোলা হয়েছে গেরুয়া শিবির থেকে। এছাড়াও ৪০-৫০ জন কর্মী আহত বলেও দাবি করেছে বিজেপি। পুলিশের বিরুদ্ধে মহিলা কর্মীদের লাঞ্ছনার অভিযোগ ও তুলেছে গেরুয়া শিবির।
এই ঘটনা সামাল দিতে যুব মোর্চা কর্মীদের আটক করে পুলিশ। তাদের মধ্যে ছিলেন অভিনেত্রী রিমঝিম মিত্র এবং কাঞ্চনা মৈত্র বলে দাবি করেছেন বিজেপি কর্মীরা।
এই প্রসঙ্গে বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন,”গণতন্ত্র আর নেই বাংলায়। মাথা ফেটেছে অনেক কর্মীরই। অনুমান করছি ৪০-৫০ জন হবে। কাঁদানে গ্রাস ছুড়েছে পুলিশ”। অন্যদিকে এই প্রসঙ্গে বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় বলেন,” কি চলছে রাজ্যে এটা? আমাদের শান্তিপূর্ণ মিছিলে বাধা দেওয়া হয়েছে অন্যায়ভাবে। পুলিশ জলকামান চালিয়েছে, কাঁদানে গ্যাস ছুড়েছে। আমরা জানি, রাজ্যকে তৃণমূল চালাচ্ছে , আর তাঁদের চালাচ্ছেন ওই সঞ্জীব গোয়েঙ্কা”।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…