বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিকত্ব সংশোধনী আইন চালু করার বিষয়ে শাসকদল বিজেপিকে আক্রমণ করেন। তিনি বলেন যে, গেরুয়া দল ভারতে বিপর্যয় ডেকে আনার চেষ্টা করছে। একইসঙ্গে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও আক্রমণ করেন। তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ দেশের অভ্যন্তরীণ সমস্যার সমাধান করা। তা না করে দেশের মানুষের মধ্যে সমস্যার সৃষ্টি করছেন তিনি।’ এমনই অভিযোগ করেন মুখ্যমন্ত্রীর।
এদিন তিনি বলেন, ‘আপনি শুধু বিজেপি নেতা নন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও। দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখুন।’ অমিত শাহ দেশের মানুষের জীবনে সর্বনাশ ডেকে আনছে অভিযোগ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনি সবকা সাথ সবকা বিকাশ করছেন না। আপনি সবকা সাথ সর্বনাশ করছেন।’ এরপরই তিনি এনআরসি ও সিএএ তুলে নিতে চ্যালেঞ্জ জানান কেন্দ্রকে।
তিনি বলেন, ‘এনআরসি ও সিএএ তুলে নিন, নাহলে আমিও দেখছি আপনারা কীভাবে এখানে তা প্রয়োগ করেন।’ তিনি আরও যোগ করেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে দেশ জুড়ে যে আগুন জ্বলছে তা নেভানোর বন্দোবস্ত করা।’
সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পর জানা গেল, প্রায় ১৩ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে।…
আইপিএল শুরু হতেই আবারও জোরাল হয়েছে একটাই প্রশ্ন—এটাই কি মহেন্দ্র সিং ধোনির শেষ মরশুম? বছরের…
হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এক চাঞ্চল্যকর খবর—এখন নাকি LPG সিলিন্ডার বুক করতে হলে…
রাতারাতি প্রকাশ পেল SIR-এর প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট, আর তা ঘিরেই শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য। অনেকেই…
পশ্চিমবঙ্গে রাজনৈতিক তরজা আরও তীব্র। মহিলাদের জন্য মাসে ৩০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু অধিকারী।…
Suzuki e-Access ও Honda Activa-e—দুটি জনপ্রিয় ইলেকট্রিক স্কুটার, কিন্তু দুটির লক্ষ্য আলাদা। একটি প্রিমিয়াম ফিচার…