নিউজ

সবকা সাথ, সবকা বিকাশ করছেন না, সবকা সাথ, সবকা সর্বনাশ করছেন অমিত শাহ, দাবি মুখ্যমন্ত্রীর

বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিকত্ব সংশোধনী আইন চালু করার বিষয়ে শাসকদল বিজেপিকে আক্রমণ করেন। তিনি বলেন যে, গেরুয়া দল ভারতে বিপর্যয় ডেকে আনার চেষ্টা করছে। একইসঙ্গে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও আক্রমণ করেন। তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ দেশের অভ্যন্তরীণ সমস্যার সমাধান করা। তা না করে দেশের মানুষের মধ্যে সমস্যার সৃষ্টি করছেন তিনি।’ এমনই অভিযোগ করেন মুখ্যমন্ত্রীর।

এদিন তিনি বলেন, ‘আপনি শুধু বিজেপি নেতা নন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও। দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখুন।’ অমিত শাহ দেশের মানুষের জীবনে সর্বনাশ ডেকে আনছে অভিযোগ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনি সবকা সাথ সবকা বিকাশ করছেন না। আপনি সবকা সাথ সর্বনাশ করছেন।’ এরপরই তিনি এনআরসি ও সিএএ তুলে নিতে চ্যালেঞ্জ জানান কেন্দ্রকে।

আরও পড়ুন : ভারত পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধও হতে পারে, নাগরিকত্ব বিল নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে হুঁশিয়ারি ইমরান খানের

তিনি বলেন, ‘এনআরসি ও সিএএ তুলে নিন, নাহলে আমিও দেখছি আপনারা কীভাবে এখানে তা প্রয়োগ করেন।’ তিনি আরও যোগ করেন, ‘স্ব‍রাষ্ট্রমন্ত্রীর উচিত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে দেশ জুড়ে যে আগুন জ্বলছে তা নেভানোর বন্দোবস্ত করা।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026