একুশে বাংলা বিধানসভা নির্বাচন দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের সমস্ত রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। প্রার্থীরা তাদের নিজ কেন্দ্রে প্রচারে বেরিয়ে পড়েছে। এবার আজ বৃহস্পতিবার বরানগরের বিজেপি তারকা প্রার্থী পার্নো মিত্রকে ভোটপ্রচার করতে দেখা গেল। এটা বলা চলে যে তিনি বেশ দেরিতে শুরু করেছেন। অন্যদিকে গেরুয়া শিবির তারকা প্রার্থী শ্রাবন্তী চ্যাটার্জী ও পায়েল সরকার পূর্ণ উদ্যমে ভোট প্রচার শুরু করে দিয়েছে। তারা নিজ বিধানসভা কেন্দ্রে পাড়ায় পাড়ায় গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলছেন। তবে এবার গেরুয়া প্রচারে ঝড় তুলতে মাঠে নামলেন টলিউড অভিনেত্রী পার্নো মিত্র।
গতকাল বুধবার পার্নো মিত্র দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু করে। তারপর সে সেখান থেকে বরানগরের গোপাল লাল ঠাকুর রোডে প্রচার করেন। এরপর আজ তিনি ফের সকাল থেকেই প্রচারে বেরিয়ে পড়েছেন। তিনি আজকে বরানগরের অশোক গড় এলাকায় বিজেপির হয়ে ভোট প্রচারকরতে যান। সেখানে তিনি অশোক গড়ের রেললাইন লাগোয়া বস্তি এবং কলোনিতে ঢুকে সাধারণ মানুষের সাথে দেখা করেন এবং তাদের অসুবিধার কথা মন দিয়ে শোনেন।
নির্বাচনী প্রচারে বেরিয়ে পার্নো মিত্র বলেছেন, “আমি রুপোলি পর্দার মানুষ। সেখানে বাংলার মানুষ আমাকে ভালোবাসা দিয়েছ। তাদের ভালোবাসাতেই আজ আমি সেলিব্রেটি। তবে এবার সেই ভালোবাসা মানুষকে ফিরিয়ে দেওয়ার সুযোগ এসেছে আমার কাছে। আমি আজ প্রচারে বেরিয়ে শুধুমাত্র মানুষকে ভালোবাসা দিতে এসেছি। ভোটে স্ট্যাটিজি নির্ধারণ করবে স্থানীয় বিজেপি সংগঠন।” এছাড়াও তিনি জানিয়েছেন, “আমি শুধুমাত্র মানুষের মন জয় করতে পারি। ভোটের বাকি কাজ দলের কর্মকর্তারা দায়িত্ব সহকারে করবে।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…