কলকাতা : দিন দিন অনলাইন জালিয়াতির ঘটনা বাড়ছে, সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে এটিএমে প্রতারণার ঘটনা। গ্রাহকদের মোবাইলে ফোন বা মেসেজ আসছে, আর তাতে সাড়া দিলেই নিমেষের মধ্যে হাওয়া হয়ে যাচ্ছে ব্যাংকে গচ্ছিত টাকা। অনেক ক্ষেত্রে টাকা তুলে নেওয়ার পর আসছে মেসেজ।
গ্রাহকদের অভিযোগ কলকাতার কোন শাখায় অ্যাকাউন্ট রয়েছে, অথচ টাকা তোলা হচ্ছে দিল্লির কোন এটিএম থেকে। এই ঘটনায় কেন্দ্রের বিজেপি সরকারকে দায়ী করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘সব কিছুর সঙ্গে আধার যোগ করার ফলেই এমনটা ঘটছে। এমন হতে পারে আঁচ করেই আমাদের মুখ্যমন্ত্রী আধার লিঙ্কের বিরোধিতা করেছিলেন।’
এই বিষয়ে বলতে গিয়ে তিনি নোটবন্দির প্রসঙ্গ টেনে আনেন। বলেন, ‘নোটবন্দির ফলে মানুষ বাড়িতে টাকা রাখতে পারছে না। আর ব্যাংকে টাকা রাখলে বিজেপি লোক দিয়ে সেই টাকা লুট করাচ্ছে।’ গরীব মানুষের রক্ত জল করে উপার্জন করা টাকা বিজেপি লুটে নিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…