রাজ্য

বিজেপির ‘কংগ্রেস মুক্ত ভারত’ কি তাহলে হামলার উস্কানি? জিহাদ মামলায় রাজ্য প্রশ্ন তুললো হাইকোর্টে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেহাদ মন্তব্যের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দায়ের করা জনস্বার্থ মামলা খারিজ করার জন্য সওয়াল করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীকে ওরকম মন্তব্য প্রত্যাহার করতে হবে, মামলাকারির এই দাবির প্রেক্ষিতে রাজ্য সরকারের বক্তব্য, কারোর ক্ষতি করার জন্য এই মন্তব্য করা হয়নি। সেই সূত্রে এবার বিজেপির কংগ্রেস মুক্ত ভারত স্লোগানের প্রসঙ্গ এনে এই মামলার পুরো মোড় ঘুরিয়ে দিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তিনি যুক্তি দিয়েছেন, ওই স্লোগানের মধ্য দিয়ে বিজেপির উদ্দেশ্য যদি কংগ্রেস কর্মীদের উপর হামলা উস্কানি দেওয়া না হয়ে থাকে তাহলে মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে বিতর্ক করা অনুচিত।

গত মাসে আসানসোলের একটি সভায় মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে জিহাদ ঘোষণার কথা বলেছিলেন। মন্তব্যের বিরুদ্ধে সম্প্রতি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন নাজিয়া এলাহী নামের একজন ব্যক্তি। সোমবার ওই মামলার শুনানিতে নাজিয়ার আইনজীবী তন্ময় বসু বলেছেন, “মুখ্যমন্ত্রীর কাছ থেকে এরকম মন্তব্য প্রত্যাশিত নয়। তিনি একটা রাজ্যের প্রধান। উনি এরকম মন্তব্য কেন এখনো পর্যন্ত প্রত্যাহার করেননি। শাসকদলের বিরোধী দলের প্রতি এরকম বিদ্বেষ মূলক মন্তব্য কি কাঙ্খিত?” আদালতের কাছে মামলাকারীর দাবি মুখ্যমন্ত্রীকে ওই মন্তব্য যত তাড়াতাড়ি সম্ভব প্রত্যাহার করতে হবে।

যদিও মামলাকারীর এই যুক্তি মানতে চাননি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। তিনি বলেছেন, ‘এই জনস্বার্থ মামলাটি গ্রহণ করাই উচিত নয়। ওই মন্তব্য কাউকে ক্ষতি করার উদ্দেশ্যে করা হয়নি। জিহাদ মানে আসলে হলো স্ট্রাগল এবং ফাইট। বিজেপি বলে কংগ্রেস মুক্ত ভারত, তাহলে কি কংগ্রেস কর্মীদের উপর আক্রমণ করার কথা বলা হচ্ছে এখানে? সেটা যদি না হয় তবে এই নিয়ে অযথা বিতর্ক করা এবং অনুচিত কথা বলা অযৌক্তিক।’

সকাল জবাবের এই পর্ব শেষ হবার পরে এই মামলার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ মামলার একটি কপি মুখ্যমন্ত্রীকে পাঠানোর নির্দেশ দিয়েছে। এখনো পর্যন্ত এই জনস্বার্থ মামলা খারিজ করা হয়নি। ২ সপ্তাহ পর আবার মামলাটির শুনানি রয়েছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026