রাজ্য

SSC: প্রধানমন্ত্রীর বড় ঘোষণা, SSC নিয়ে বড় পদক্ষেপ রাজ্য বিজেপির

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই করেছিলেন ঘোষণা। আর এবার এ যোগ্য এসএসসি প্রার্থীদের পাশে দাঁড়াতে নতুন আইনি কমিটি তৈরি করে ফেলল ভারতীয় জনতা পার্টি। পশ্চিমবঙ্গ বিজেপির তরফ থেকে চাকরি হারাদের সাহায্য করার জন্য এই নতুন কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসএসসি যোগ্য চাকরি হারাদের আইনিপথে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এই কমিটি গঠন করেছে বিজেপি। ছয় আইনজীবীকে নিয়ে এই লিগাল সেল তৈরি করা হয়েছে। এই লিগাল অ্যাসিস্ট্যান্ট কমিটি গঠন করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণার পরে। জানা যাচ্ছে এই কমিটি যোগ্য চাকরি হারাদের আইনি সহায়তা দিতে চলেছে যদি তারা পরবর্তীতে মামলায় অবতীর্ণ হন সেক্ষেত্রে। এই কমিটিতে স্থান পেয়েছে না আইনজীবী সহশ্রাংশু ভট্টাচার্য, আইনজীবী লোকনাথ চট্টোপাধ্যায়, আইনজীবীর তিলক মিত্র, আইনজীবী কৌস্তভ দাস, আইনজীবী রাহুল সরকার এবং আইনজীবী সুকান্ত চক্রবর্তী। ইতিমধ্যেই এই আইনি কমিটি তাদের কাজ শুরু করেছে বলে জানা যাচ্ছে।

দিন দুয়েক আগে পূর্ব বর্ধমানের একটি জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অনেকজন এমন আছেন যারা নির্দোষ কিন্তু তাদের চাকরি চলে গিয়েছে কোট অর্ডারের পরে। তাদের মধ্যে যারা চাকরির যোগ্য, নেক এবং ঈমানদার মানুষ রয়েছেন তাদেরকে চাকরি দেওয়ার জন্য বিজেপি একটি আইনি সেল তৈরি করতে চলেছে। এছাড়াও এই প্রার্থীদের জন্য একটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম তৈরি করতে চলেছে ভারতীয় জনতা পার্টি।

মোদির আরো বলেছেন, ‘‘বিজেপি ইমানদারদের সঙ্গে দাঁড়িয়ে থাকবে। ইমানদার শিক্ষকদের চাকরি যাতে পায়, তার জন্য লড়াই করবে বিজেপি। যাঁরা ইমানদার তাঁদের ন্যায় দিতে রাজ্য বিজেপি লড়বে। এটা মোদির গ্যারান্টি৷’’ এরপরই আইনজীবীদের নিয়ে কমিটি গঠন করল রাজ্য বিজেপি।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026