Categories: দেশনিউজ

৩ দিনেই ভেঙে পড়লো বিজেপি সরকার, ২৮ নভেম্বর মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন উদ্ভব ঠাকরে

অরূপ মাহাত: সুপ্রিমকোর্টে রায় ঘোষণার পরই মাত্র ৩ দিনের মাথায় ভেঙে পড়লো মহারাষ্ট্রের বিজেপি সরকার। শপথ নেওয়ার ৮০ ঘন্টা পর ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। ‘সংবিধান দিবসে রক্ষা পেল সংবিধান’ বিজেপিকে আক্রমণ করে মন্তব্য বিরোধীদের।

এরইমধ্যে সরকার গঠনের প্রক্রিয়া শুরু করল মহারাষ্ট্র বিকাশ আগাড়ি (মহারাষ্ট্রে নবনির্মিত শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোটকে এই নামেই ডাকা হচ্ছে)। সূত্রের খবর আগামী ২৮ নভেম্বর মুম্বাইয়ের শিবাজী পার্কে শপথ গ্রহণ করবেন মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে ও মন্ত্রীসভার অন্যান্য সদস্যরা। সূত্রের খবর, উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন এনসিপির জয়ন্ত পাটিল ও কংগ্রেসের বালাসাহেব থোরাট। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শিবসেনা নেতা সঞ্জয় রাউত জানান, ‘আগামী ৫ বছরের জন্য মহারাষ্ট্রের সরকার গঠন করছে জোট।’ ৫ বছরের জন্যই মুখ্যমন্ত্রী পদে শপথ নিচ্ছেন শিবসেনা সুপ্রিমো, এমনটাই দাবি তাঁর।

৩ দিনের মাথায় বিজেপি সরকার ভেঙে পড়ার দায় শিবসেনার উপর চাপালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। এই জোট খুব বেশি দিন টিকবে না বলেও দাবি করেন তিনি।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026