নিউজ

Mamata Banerjee: সব্জির বাজার আগুন, দাম কম নেওয়ার আবেদন মুখ্যমন্ত্রীর

দিন দিন বেড়েই চলেছে বাজারে শাক সবজি মাছ মাংসের দাম আকাশছোঁয়া হয়ে উঠেছে। সদ্য কালীপুজো গেছে আর এই সময় পেঁয়াজ থেকে আলু সব কিছুই দাম যেনো আকাশ ছোঁয়া। প্রায় ৪০% বেড়েছে শাক-সবজির দাম! বেড়েছে আলু, আদা, পেঁয়াজ, পটল, টমেটোর দামও। পাশাপাশি দেশজুড়ে ঊর্ধ্বমুখী তেল ও রান্নার গ্যাসের দাম তো আছে।

উৎসব শেষ কিন্তু এখনো অগ্নিমূল্য শাক-সবজি। কাঁচা সবজি কিনতে গেলেই হাতে ছ্যাঁকা খাচ্ছে মধ্যবিত্ত আর নিম্নবিত্তরা। এমন পরিস্থিতিতে বিক্রেতাদের সবজির দাম কম নেওয়ার আর্জি জানালেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা। মঙ্গলবার পোস্তা বাজারে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়েছিলেন আর সেখানে বাজার সমিতির কাছে এমন আবেদন রাখেন তিনি। একইসঙ্গে কাঁচা সব্জির মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী।

এদিন পোস্তার বাজার সমিতির উদ্দেশ্যে মমতা ব্যনার্জি বলেন, “সবজির বেশি দাম নেবেন না। জানি ডিজেলের দাম বেশি। গ্যাসের দাম আকাশছোঁয়া। তবু অনুরোধ করব সব্জির দাম বেশি নেবেন না।” কেন্দ্রের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিলেন তৃণমূলনেত্রী। তিনি বললেন, “নোটবন্দি করেছে। পেট্রোপণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। কেন্দ্র সরকার ৪ লক্ষ কোটি টাকা আয় করেছে। আর এখন মানুষের পকেট কাটছে।” রাজ্যের বকেয়া না মেটানো নিয়েও এদিন কেন্দ্রীয় সরকারের তুমুল সমালোচনা করেছেন মমতা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “টাকা দেওয়ার সময় নেই। ভ্যাকসিন দেয় না। আর খালি নিন্দা করে। ভাত দেওয়ার নাম নেই কিল মারার গোঁসাই।”

এদিন প্রকাশ্যে নাম না করে রাজ্যপালকেও খোঁচা দিতে ভোলেননি মুখ্যমন্ত্রী। , “কিছু মানুষ তো বসে আছেন, সকাল থেকেই চিমটি কাটার জন্য। এদিকে দিল্লি থেকে এক টাকাও এনে দেওয়ার ক্ষমতা নেই। রাজ্যের জন্য কিছু করার ক্ষমতা নেই।” তার পরই মমতার কটাক্ষের সুরে বললেন, “আগে এমনটা ছিল না। সাংবিধানিক পদে যাঁরা থাকতেন, তাঁদের একটা সম্মান ছিল। বিজেপির আমলে সব অন্যরকম। সকাল থেকে খালি চিমটি কাটতে বসেন তাঁরা।”

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন, ‘তারকেশ্বর কালীমন্দির উন্নয়ন করেছি। কালীঘাট মন্দিরে স্কাইওয়াক হচ্ছে। সর্বধর্ম সমন্বয় মূল স্রোত বাংলা। কখনও কোভিড আসবে, কখনও ফণী, কখনও যশ আশবে। তবু উৎসবমুখর বাংলাকে থামিয়ে রাখা যাবে না। মিলিত হওয়া আর সবাইকে মিলিত করা বাংলার ধর্ম। এদিন তিনি কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করার পাশাপাশি প্রশাসনের প্রশংসা করেছেন তিনি।ধন্যবাদ দেন তিনি। ১৩ নভেম্বর জগদ্ধাত্রী পুজো। গঙ্গাঘাটে যাওয়ার কর্মসূচি রয়েছে। জানালেন তিনি। ১০ এবং ১১ তারিখ দু’দিন ছটপুজোর ছুটি। তিনি সকলের উদ্দেশ্যে এদিন বলেন, ভাল করে ছট পুজো করবেন। লিট্টি, ঠেকুয়া বানান ভাল করে। 

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026