নিউজ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভায় পণ্ডিত অজয় চক্রবর্তীকে আমন্ত্রণ বিজেপির

কলকাতা: পুজোর আগে রাজ্যে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কিন্তু শেষ মুহূর্তে তাঁর আসা বাতিল হয়ে যায় এবং তাঁর পরিবর্তে রাজ্যে সফর করতে আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কিন্তু সম্প্রতি রাজ্য বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যে আসতে চলেছেন অমিত শাহ। তার আগে গতকাল, সোমবার বিকেলে এই কারণে হঠাৎ পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে গিয়ে হাজির হন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়, কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় এবং ব্যারাকপুরে বিজেপি সাংসদ অর্জুন সিং। কিন্তু প্রশ্ন হচ্ছে পদ্মভূষণজয়ী শিল্পীর বাড়িতে এই তিন বিজেপি নেতার কেন আগমন ঘটেছে?

জানা গিয়েছে, অমিত শাহের সভায় পণ্ডিত অজয় চক্রবর্তীকে আমন্ত্রণ জানানোর জন্যই তাঁর বাড়িতে বিজেপির শীর্ষস্থানীয় এই তিন নেতা গিয়েছিলেন। শুধু পদ্মভূষণজয়ী শিল্পী নন, আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বদের এই সভায় আমন্ত্রণ করা হবে বলে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে। এ সকল বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলাদা করে সভা শেষে কথা বলবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

একুশের ভোটের আগে এখন থেকে নির্বাচনের কৌশল সাজানো শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। চলতি মাসের ৫ এবং ৬ তারিখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এ রাজ্যে সর্বদলীয় বৈঠক রয়েছে। যদিও কোনওরকম জনসভার আয়োজন করোনাবিধির কথা মাথায় রেখে করা হবে না। তবে হঠাৎ তাঁর এই বৈঠকে কেন বিশিষ্টজন সহ পণ্ডিত অজয় চক্রবর্তীকেও আমন্ত্রণ জানানো হল, সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানা যায়নি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026