নিউজ

অর্জুনের উপর হামলার প্রতিবাদে ব‍্যারাকপুরে বিজেপির বনধ চলছে!

রাজীব ঘোষ: রবিবার ব‍্যারাকপুরের শ‍্যামনগরে বিজেপির পার্টি অফিস দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা।সেই সংঘর্ষে ব‍্যারাকপুরের সাংসদ ও বিজেপি নেতা অর্জুন সিংয়ের মাথা ফেটে যায়।তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।সংঘর্ষ ছড়িয়ে পড়ে সারা ব‍্যারাকপুর এলাকা জুড়ে।বিজেপির কর্মী সমর্থকরা পথ অবরোধ কর্মসূচি শুরু করেন।অর্জুন সিংয়ের উপরে হামলার প্রতিবাদে সোমবার ব‍্যারাকপুর এলাকায় ১২ ঘন্টার বনধের ডাক দেয় বিজেপি।তার জেরেই সকাল থেকেই সারা ব‍্যারাকপুর জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ অবরোধ কর্মসূচি।বিজেপির পক্ষ থেকে সোমবার রাজ‍্যের সব এসপি অফিস ঘেরাও করার ডাক দেওয়া হয়েছে।

ব‍্যারাকপুরে বিজেপি কর্মীদের অবরোধ শুরু হওয়ায় শিয়ালদহ উত্তর শাখার ট্রেন চলাচলে তার প্রভাব পড়েছে।বিজেপির কর্মীরা সকাল থেকেই কাকিনাড়া, জগদ্দল সহ অন্যান্য স্টেশনে রেল অবরোধ শুরু করেন।দলীয় পতাকা হাতে নিয়ে কর্মীরা রেল লাইনের উপর দাঁড়িয়ে পড়েন।আটকে গিয়েছে একাধিক ট্রেন।নিত‍্যযাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।ব‍্যারাকপুর শিল্পাঞ্চলের জুট মিল থেকে শুরু করে সমস্ত কলকারখানার সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন বিজেপি কর্মীরা।বিজেপির পক্ষ থেকে কল‍্যানী এক্সপ্রেসওয়ে অবরোধ করা হয়েছে।ব‍্যারাকপুরের রাস্তাঘাট শুনশান।সমস্ত জায়গায় বনধ পালিত হচ্ছে।সব ব‍্যবসায়ী প্রতিষ্ঠান প্রায় বন্ধ রয়েছে।

বিজেপির কর্মীদের দাবি, অর্জুন সিংয়ের উপর হামলাকারীদের শাস্তি দিতে হবে।পাশাপাশি বিজেপির রাজ‍্য নেতৃত্ব ইতিমধ্যে কেন্দ্রীয় নেতৃত্বকে রাজ‍্যে তৃণমূল আশ্রিত দুস্কৃতীদের হাতে বিজেপির সাংসদ, বিধায়ক থেকে সভাপতি সহ অন্যান্য নেতাদের উপর আক্রমণ করার অভিযোগ জানিয়েছে।রাজ‍্যজুড়ে সোমবার বিজেপি প্রতিবাদ কর্মসূচি পালন করবে।এদিকে অর্জুন সিংয়ের মাথায় ৭ টি সেলাই পড়েছে।তিনি কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।তাকে দেখতে যান বিজেপি সভাপতি দিলীপ ঘোষ,মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয় সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026