মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে জটিলতা অব্যাহত বিজেপি ও শিবসেনার মধ্যে। গতকাল, বুধবার শিবসেনার পক্ষ থেকে এক মারাত্মক অভিযোগ আনা হয়ে জোট শরিক বিজেপির বিরুদ্ধে। শিবসেনার মুখপাত্র ‘সামনা’র সম্পাদকীয়তে মহারাষ্ট্রে সরকার গঠনে জটিলতা নিয়ে বিজেপিকে দায়ী করা হয়েছে।
অভিযোগ করা হয়েছে যে, বিজেপি অর্থের জোরে বিধায়কদের কিনতে চাইছেন। শিবসেনার মুখপাত্রে আরও দাবি করা হয়েছে, মহারাষ্ট্রের মানুষ সেনা সুপ্রিমো উদ্ভব ঠাকরে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছেন। ফলে, অর্থের জোরে অচলাবস্থা কাটানোর এই প্রচেষ্টা ব্যর্থ হবে বলেও দাবি করা হয়েছে।
আরও পড়ুন : মহারাষ্ট্রে সরকার গড়বে বিজেপি-শিবসেনা, বিরোধীর ভূমিকায় এনসিপি
প্রসঙ্গত, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই ৩০ বছরের দুই জোট শরিকের মধ্যে জটিলতা অব্যাহত। মহারাষ্ট্র বিধানসভার ফল ঘোষণার পর দেখা যায় বৃহৎ দল হিসেবে সর্বাধিক আসন পেয়েছে বিজেপি, তাদের বিধায়ক সংখ্যা ১০৫। অন্যদিকে, দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে ৫৬ জন বিধায়ক শিবসেনার।
এরপরই শিবসেনার ৫০-৫০ ফর্মুলায় মুখ্যমন্ত্রীত্বের দাবি নিয়ে জটিলতা দেখা দেয়। বিজেপির পক্ষ থেকে এই দাবি মেনে না নেওয়ায় মহারাষ্ট্রের সরকার গঠন এখনও বিশবাঁও জলে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…