রাজ্য

জব কার্ড চাইতে গিয়ে বেধড়ক মার খেলেন দুই মহিলা, অভিযোগ স্থানীয় বিজেপি নেতার বিরুদ্ধে

বিজেপি নেতার কাছে জব কার্ড চাইতে গিয়ে এবার বেধড়ক মার খেলেন দুই গৃহবধূ। দীর্ঘদিন ধরে তাদের জব কার্ড আটকে রেখেছিল এলাকার বিজেপি নেতা। এই অভিযোগে ওই নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ইতিমধ্যে। তাদের জব কার্ড আটকে রেখে দীর্ঘদিন ধরে হেনস্থা করা হয়েছিল বলেও অভিযোগ তাদের। এদিন তারা নিজে থেকে জব কার্ড চাইতে গেলে, তাদের দুজনকে ধরে বেধড়ক মারধর এবং শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

এই ঘটনাটি উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার গোপালনগর ১ নম্বর পঞ্চায়েতের দাসপাড়া গ্রামের। এই গ্রামের বিজেপি নেতা তুফানে রুইদাস ১০০ দিনের জন্য ওই দুই মহিলার জব কার্ড আটকে রেখেছিল। তারপর বাধ্য হয়ে, বৃহস্পতিবার ওই দুই মহিলা তুফান রুইদাস এর কাছে তাদের জব কার্ড চাইতে যায়। সেখানেই ঘটে বিপত্তি। জব কার্ড চাইতে গেলে তুফান রুইদাস এবং তার লোকজন ওই দুই মহিলাকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে।

তাদের দুজনের শ্লীলতাহানি করা হয়েছে বলেও তার অভিযোগ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তুফান রুইদাস এর বিরুদ্ধে। এছাড়াও অভিযোগ দায়ের করা হয়েছে বিট্টু দাস, সুমন দাস এবং শুকদেব দাস এর উপরে। এই ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে সম্পূর্ণ এলাকায়। আক্রান্ত দুই মহিলা বর্তমানে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছেন। এলাকার লোকজন তাদেরকে জখম অবস্থায় ওই হাসপাতালে ভর্তি করে।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও বিজেপি নেতা তুফান রুইদাস এই মারধরের অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন। ওই মহিলাদের বিরুদ্ধে হাড়োয়া থানায় পাল্টা মানহানির মামলা দায়ের করেছেন বিজেপি নেতা। যদিও ঘটনার পিছনে শুধুই জব কার্ড হয়েছে কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ।

Anirban Kundu

Recent Posts

পোস্ট অফিসের ‘গুল্লক’ স্কিম! প্রতিদিন মাত্র ৩৩৩ টাকা সঞ্চয় করে গড়ে তুলুন লক্ষাধিক টাকার ফান্ড

ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার কথা ভেবে অনেকেই এমন একটি বিনিয়োগের খোঁজ করেন, যেখানে ঝুঁকি কম এবং…

June 5, 2026

বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় সিদ্ধান্ত! শক্তিশালী হতে পারে স্টক মার্কেট ও ভারতীয় রুপি

ভারতীয় অর্থনীতি ও শেয়ারবাজারকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট…

June 5, 2026

জাল সই বিতর্কে অভিষেককে বড় ধাক্কা, দ্রুত শুনানির আবেদন খারিজ করল হাইকোর্ট

বিধানসভার স্বাক্ষর বিতর্ক ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

June 5, 2026

সরকারি প্রকল্পে আর দেরি নয়! দ্রুত অনুমোদনের জন্য একাধিক দফতরের ক্ষমতা বাড়াল নবান্ন

রাজ্যের উন্নয়নমূলক ও সংস্কার প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।…

June 5, 2026

শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, জেনে নিন আগামীকালের আবহাওয়া

গত কয়েকদিনের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর অবশেষে কিছুটা স্বস্তি মিলেছে দক্ষিণবঙ্গের মানুষের। শুক্রবার…

June 5, 2026

রাজ্যজুড়ে পঞ্চায়েত কর্মীদের বদলি, ১১ হাজারের বেশি নতুন নিয়োগের ঘোষণা! বড় বার্তা পঞ্চায়েত মন্ত্রীর

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…

June 4, 2026