পাঁশকুড়ায় তৃণমূল নেতা কুরবান শাহ খুনে গ্রেফতার করা হয়েছে বিজেপির ক্ষমতাশালী নেতা আনিসুর রহমানকে। নবমীর দিন রাত্রে বেলায় দলীয় কার্যালয়ে খুন হন কুরবান শাহ। আর এই খুনের প্রধান অভিযুক্ত ছিলেন আনিসুর রহমান। ইনি সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। কুরবানের বাড়ির লোক ছাড়াও তৃণমূল নেতৃত্ব অনিসুরের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছিলেন।
এর আগেও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর আনিসুরের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ উঠেছিল। তখনও তাকে গ্রেফতার করেছিল পুলিশ। তার বিরুদ্ধে তখন সাতটি ধারায় মামলা দায়ের করা হয়েছিল।
এই খুনের পরে অনিসুরকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা। অনিসুরকে খুঁজতে পুলিশ ভিন্ন রাজ্যেও পাড়ি দিয়েছিল। কিন্তু তাতেও কোনো ফল মেলেনি। গতকাল রবিবার রাতে মেছেদা থেকে অনিসুরকে গ্রেফতার করে পুলিশ। সূত্র থেকে জানা গিয়েছে, এই ঘটনায় মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…