রাজ্য

তৃণমূল বিধায়ক খুনে “মূল ষড়যন্ত্রকারী” বিজেপির মুকুল রায়, চার্জশিট জমা সিআইডির

এবার সত্যজিৎ বিশ্বাস খুনের ঘটনায় “মূল ষড়যন্ত্রকারী” হিসেবে সিআইডি নাম দিল বিজেপি নেতা মুকুল রায়ের। তার বিরুদ্ধে আনা হয়েছে খুনের ধারার অভিযোগ। গত বছর ৯ ফেব্রুয়ারি নদীয়ার হাঁসখালিতে বাড়ির কাছে খুন হয়েছিলেন কৃষ্ণগঞ্জ এর তৃণমূল কংগ্রেস বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। এবার সেই মামলার তদন্ত করতে নেমেছে সিআইডি। প্রথম থেকে মুকুল রায়ের নাম সন্দেহের খাতায় থাকলেও চার্জশিট প্রকাশ করেনি সিআইডি। কিন্তু সত্যজিৎ বিশ্বাস এর খুনের ঘটনার দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে সরাসরি “মূল ষড়যন্ত্রকারীর” নাম হিসাবে মুকুল রায়ের নাম তুলে ধরেছে সিআইডি।

২০১৯ সালের ৯ ফেব্রুয়ারি নদীয়া কৃষ্ণনগর নিজের বাড়ির কাছে গিয়েছিলেন তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। খুব কাছ থেকে তার মাথায় গুলি করে খুন করেছিল আততায়ীরা। যদিও দিন দশেকের মধ্যেই গ্রেফতার করা হয় প্রধান অভিযুক্ত অভিজিৎ পুন্ডারিকে। সেই সাথে আরো পাঁচজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তিন জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিল সিআইডি। এরপর ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয় সিআইডি। সেখানে অভিযুক্ত না আমি ছাদে উঠে আসে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তখন থেকেই সন্দেহের খাতায় ছিলেন মুকুল রায়। কিন্তু তাকে তখন কোন দিকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। জগন্নাথ সরকারের বিরুদ্ধে চার্জশিট হওয়ার পর তিনি অবশ্য জামিন পান।

এরপর এদিন রানাঘাট অতিরিক্ত দায়রা আদালতে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে সিআইডি। সেখানেই মূল ষড়যন্ত্রকারীর নাম হিসেবে উল্লেখ করা হয়েছে বিজেপি নেতা মুকুল রায়ের নাম। দুষ্কৃতীদের আশ্রয় দেওয়া ও পালানোর ক্ষেত্রে মদত দেওয়ার অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে। সেই জন্য ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা ও ১২০ ধরায় তাকে অভিযুক্ত করা হয়েছে। সিআইডি জানিয়েছে, তৃণমূল বিধায়ক খুনে আততায়ীদের সাথে যোগাযোগ ছিল মুকুল রায় এবং তিনি তাদের আগ্নেয়াস্ত্র সরবরাহ থেকে খুন করে পালিয়ে যাওয়া অব্দি সমস্ত ব্যাপারে সাহায্য করেছিল।

যদিওবা চার্জশিটে নাম আসার পরও খুব একটা চিন্তাই নেই বিজেপি নেতা মুকুল রায়। তিনি দাবি করেছেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে তার নামে ৪৪ টি মামলা চলছে। তাতে আর কিছুই হবে না। যাই হোক না কেন তিনি আইনের পথে থেকে লড়াই চালিয়ে যাবেন। এছাড়াও তিনি শাসকদলের দিকে আঙ্গুল তুলে পরোক্ষভাবে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, সিআইডি দপ্তরের দায়িত্বে কে?

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026