রাজ্য

শীলভদ্র দত্ত নিলেন করোনার টিকা, ভাইরাল ছবিকে ঘিরে জল্পনা নেট দুনিয়ায়

করোনা টিকাকরণ কর্মসূচিতে দলের বিধায়করা অংশ নেওয়ায় অস্বস্তিতে পড়েছিল শাসক শিবির। তবে এইবার ভাইরাল হতে দেখা গেল অন্য ছবি। টিকা নিতে দেখা গেল শাসক শিবির ছেড়ে গেরুয়া শিবিরে নাম লেখানো শীলভদ্র দত্তকে (Silvadra Dutta)। চিকিৎসক কিংবা স্বাস্থ্যকর্মী না হওয়া সত্ত্বেও কীভাব তিনি টীকা নিলেন, সেই বিষয়ে রাজনৈতিক মহলে উঠেছে প্রশ্ন।

প্রথম দফায় বাংলায় চলছে করোনা টিকাকরণের কর্মসূচি। করোনা মোকাবিলায় চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের দেওয়া হচ্ছে টীকা। কিন্তু বহু রাজনৈতিক ব্যক্তিত্বকে নিতে দেখা যাচ্ছে টীকা। ঘাস্ফুল শিবিরের জনপ্রতিনিধিদের টীকা নেওয়ার ঘটনাকে হাতিয়ার করে আসরে নেমেছে বিরোধী গেরুয়া শিবির। যা নিয়ে অস্বস্তিতে শাসক শিবির। তবে এইবার উলটপুরাণ। টীকা নিতে দেখা গেল শাসক শিবির হতে সদ্য বিজেপিতে নাম লেখানো শীলভদ্র দত্তকে। তার টিকা নেওয়ার ছবি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ছবিটি ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালের।

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে আগের শনিবার কাটয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে করোনার টিকা নিতে দেখা গিয়েছিল। ভাতারের বিধায়ক, প্রাক্তন বিধায়ক, ব্লক স্বাস্থ্য আধিকারিক সংঘমিত্রা ভৌমিক, পূর্ব বর্ধমান জেলাপরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ জহর বাগদি, ভাতার পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ মহেন্দ্র হাজরাও করোনার টিকা নেন। সকলেরই দাবি, রোগীকল্যাণ সমিতির সদস্য হওয়ায় টিকা নিয়েছেন তাঁরা। শীলভদ্র দত্তের টিকা নেওয়ার নেপথ্যেও একই কারণ দেখানো হয়েছে। বলা হয়েছে, ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাদপাতালের রোগীকল্যাণ সমিতির সদস্য তিনি। কিন্তু স্বাস্থ্যকর্মী না হয়েও কীভাবে টিকা নিতে পারেন শীলভদ্রবাবু, তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এই বিষয়ে মুখ খোলেনি বিজেপি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026