নিউজ

Breaking News: CBI দফতরে বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়!

অরূপ মাহাত: তৃণমূল কংগ্রেস বারবার অভিযোগ এনেছে দলীয় নেতা ও জন প্রতিনিধিদের মামলার ভয় দেখিয়ে দল বদলে বাধ্য করছে বিজেপি। হঠাৎ হঠাৎ করে সিবিআই তৎপরতাকে তারই ইঙ্গিত বলে দাবি করেছে তারা। তাদের অভিযোগ সিবিআইকে গ্রেপ্তার করানোর ভয় দেখানো হচ্ছে তৃণমূলের নেতা মন্ত্রীদের। সেই কারনেই নাকি একের পর এক নেতা মন্ত্রী বিজেপিতে যোগ দিয়েছেন। তবে সদ্য বিজেপিতে যোগ শোভন চট্টোপাধ্যায়কে তলব করে সিবিআই বুঝিয়ে দিল যে কোন বিশেষ রাজনৈতিক দলে যোগ দিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা এড়ানো যাবে না।

বিজেপিতে যোগ দেওয়া এই নেতাকে বারবার ডেকে পাঠিয়েছে সিবিআই। আগে বারবার সিবিআইয়ের ডাক এড়িয়ে গেলেও এবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিলেন কলকাতার প্রাক্তন মেয়র। একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় কানন আজ সিজিও কমপ্লেক্সে গিয়ে সিবিআইয়ের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।

কিন্তু জল্পনা বেড়েছে তৃণমূলের অন্য এক সাংসদকে নিয়ে। আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারও আজই সিজিও কমপ্লেক্সে গিয়ে হাজিরা দেওয়ার কথা। রাজ্যের শাসক দলের অন্যান্য নেতা মন্ত্রীরা যখন বিভিন্ন বাহানায় সিবিআইয়ের ডাক এড়িয়ে চলেছে, ক্রমাগত আক্রমণ করে চলেছে সিবিআই-কে তখন আরামবাগের সাংসদের এই সিদ্ধান্তে জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026