পলিটিক্স

স্ত্রীকে ল্যাম্পপোস্টে বেঁধে রাখার নিদান, দিলিপের বিরুদ্ধে আক্রমণে বিজেপির সহ-সভাপতি

গত রবিবার হঠাৎ করেই সকাল সকাল চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছিলেন দিলীপ ঘোষ। প্রাতঃভ্রমণে বেরিয়ে খড়্গপুরের ২ নম্বর ওয়ার্ডের মানুষের সাথে কথা বলেছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানে তিনি মানুষের সঙ্গে কথা বলে জানতে পারেন, বহুদিন হয়ে গেল সেখান থেকে জল নামছে না এবং এলাকার নিকাশি সমস্যা রয়েছে। এই কথা শোনার পরেই কার্যত তেলেবেগুনে জ্বলে ওঠেন দিলীপ ঘোষ। সরাসরি কাউন্সিলর এর উদ্দেশ্যে একাধিক নরম-গরম মন্তব্য করে দেন দীলিপবাবু।

কিন্তু যখন তিনি জানতে পারেন যে এলাকার কাউন্সিলর নিজেই বিজেপি করেন, তখন এলাকার মানুষদের সামনে নিজের ইমেজ বাঁচানোর জন্য সরাসরি এলাকার কাউন্সিলরকে দোষী হিসেবে দাবি করেন তিনি। স্থানীয়দের দাবি ছিল বিজেপি কাউন্সিলর শুকরাজ কৌরকে জয়লাভের পর থেকে আর দেখা যাচ্ছে না। আর এই বিষয়টি শোনার পরেই দিলীপ ঘোষের অদ্ভুত মন্তব্য।

দিলীপ ঘোষ বলেন, ‘দরকার পড়লে কাউন্সিলর এর বাড়ির গিয়ে বিক্ষোভ দেখান। ওকে ল্যাম্পপোস্টে বেঁধে রাখুন। বাড়ির সামনে নোংরা ফেলে আসুন। সবকিছুকে দিলীপ ঘোষ করে দেবে? এমনিতেই টাকা দেওয়া হয়েছে সাংসদ তহবিল থেকে। একেতো টাকা দেবো তারপর আবার অভিযোগ শুনবো।’ তবে বিজেপি রাজ্য সভাপতির এই কথা কানে যায় সংশ্লিষ্ট কাউন্সিলারের স্বামী তথা বিজেপির সহ-সভাপতি সুখবির সিং অটোয়ালের।

দিলীপ ঘোষের বিরুদ্ধে তিনি তার পর থেকে একের পর এক মন্তব্য করতে শুরু করেন। বোঝা গিয়েছে স্ত্রীর অপমানে তার গোঁসা হয়েছে। তিনি বলেন, “আমাকে বা আমার স্ত্রীকে ডেকে জিজ্ঞাসা করতে পারতেন।বিরোধীদের কথা শুনে দীলিপবাবু আমার স্ত্রীকে ল্যাম্পপোস্টে বেঁধে রাখতে বলেছেন।এটা বরদাশ্ত করবো না। আমরা বিজেপি। আমরা মহিলাদের সম্মান দিতে জানি। আমি চাই দীলিপবাবু আমার স্ত্রীর কাছে ক্ষমা চান। যদি ক্ষমা না চান তাহলে আমি চিন্তাভাবনা করব।’ তাহলে কি প্রকাশ্যে দল ছাড়ার ইঙ্গিত দিলেন? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026