ভোটের মুখে রাজ্য প্রচারে ঝড় তোলার জন্য কিছুদিন আগেই ভারতীয় জনতা পার্টি ৫টি রথযাত্রার করার অনুমতি চেয়েছিল রাজ্যের থেকে। এবারে সেই মর্মে নবান্নের স্বরাষ্ট্র দপ্তরের কাছে আবেদন জানিয়েছে বিজেপি নেতৃত্ব।পরিবর্তনের রথযাত্রা নামের এই কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতারা যোগ দেবেন বলে জানা গিয়েছে। তবে বিরোধীরা আশঙ্কা করছেন, এই রথ যাত্রার জেরে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে চলেছে।
সোমবার এই পাঁচটি রথযাত্রার কোনটি কোথা থেকে শুরু হবে সেই নিয়ে আলোচনা করা হয়েছে। তালিকা করে জানানো হয়েছে সমস্ত রিপোর্ট। প্রয়োজনে বিজেপি কর্তারা মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে বসতে রাজি আছেন বলে জানা যাচ্ছে।
বিধানসভা নির্বাচনে গোটা রাজ্যকে পাঁচটি জোনে ভাগ করে ফেলেছে বিজেপি। প্রতিটি জোন থেকে একটি করে রথযাত্রা বেরোবে। ৬ ফেব্রুয়ারি রথযাত্রার হবে কোচবিহার এবং নদীয়া থেকে। ৮ ফেব্রুয়ারি রথযাত্রার হবে কাকদ্বীপ থেকে। ৯ ফেব্রুয়ারি রথযাত্রার হবে ঝারগ্রাম এবং তারাপীঠ থেকে। জানা যাচ্ছে প্রতিটি রথ ২০-২২ দিন ধরে ওই অঞ্চলের প্রত্যেকটি জায়গা পর্যবেক্ষণ করবে। জানা যাচ্ছে সম্পূর্ণ পশ্চিমবঙ্গের ২৯৪টি কেন্দ্র পর্যবেক্ষণ করবে ভারতীয় জনতা পার্টির এই রথ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…