রাজ্য

একুশে জুলাই ছাড়া অন্য দিন সভা করুন, বিজেপিকে পরামর্শ কলকাতা হাইকোর্টের

একুশে জুলাই এর পরিবর্তে অন্য দিন সভা করুন। বিজেপিকে পরামর্শ দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি, ওই সভা নিয়ে যাবতীয় তথ্য পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য বিজেপিকে আদেশ দিয়েছেন একুশে জুলাই এর আগের দিন অর্থাৎ ২০ জুলাই এর মধ্যে যেন এই সমস্ত নথি পাঠিয়ে দেওয়া হয় আদালতে। বিজেপিকে জানানো হয়েছে, বাউরিয়ায় তাদের কর্মসূচিতে কোন কোন নেতা উপস্থিত থাকবেন, এবং একইসঙ্গে কত লোক হতে পারে সেই সমস্ত আন্দাজ যেন হাইকোর্টের কাছে পেশ করা হয়।

একুশে জুলাই উলুবেরিয়ার এই সভাটি ডেকেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু পুলিশ সেই সভার অনুমতি না দেওয়ায় বিজেপি কলকাতা হাইকোর্টে মামলা করে। এই মামলার শুনানি চলাকালীন বিচারপতি ভট্টাচার্য বিজেপির আইনজীবীকে বলেন, এই সভা একুশে জুলাই তারিখেই করতে হবে কেন? বিজেপি তো ২২ কিংবা ২৩ জুলাই সভা করতে পারে।

কেন আপনাদের কাছে একুশে জুলাই গুরুত্বপূর্ণ? সেই প্রশ্নের জবাব দেয়ার জন্য বিজেপির আইনজীবী সময় চেয়েছিলেন। বিচারপতি তাকে দুপুর ৩ টে ২০ মিনিট পর্যন্ত সময় দেওয়ার পর মামলাটির শুনানি শুরু হলে বিজেপির আইনজীবী কোলকাতা হাইকোর্টে জানান, দিল্লি থেকে অনেক নেতা আসছেন। তাদের ওই তারিখের কথা বলা হয়ে গিয়েছে। সভার সমস্ত প্রস্তুতি নেওয়ার শুরু হয়ে গেছে। তাই একুশে জুলাই সভা করা জরুরী।

অন্যদিকে বিজেপির আইনজীবী আরো বলেন, ওই সভায় দু’হাজারের মতো লোক হবে। ঐদিন অন্য রাজনৈতিক দলের সভা থাকলেও তাতে কোনরকম প্রভাব পড়বে না। বিচারপতিকে বিজেপি জানিয়েছে, ১৫ দিন আগে সবার অনুমতি চাওয়া হলেও অনুমতি দেওয়া হয়নি। বিজেপি আইনজীবী বলেন, আমাদের সন্ধ্যা ছ’টায় সভা করতে অনুমতি দেওয়া হোক। তাতেও আমাদের কোনো অসুবিধা নেই।

তার পাল্টা বিজেপির আইনজীবীকে বিচারপতি প্রশ্ন করেন, “আপনাদের এই কর্মসূচির জন্য দিল্লি থেকে নেতারা আসছেন? আপনারা জানেন ঐ দিন কলকাতায় একটা বড় সমাবেশ রয়েছে। শহরের যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে। আপনাদের নেতারা কিভাবে কলকাতা বিমানবন্দর থেকে হাওড়ার কর্মসূচিতে যাবেন? উড়ে যাবেন?”

বিজেপির ওই আইনজীবী আদালতকে যুক্তি দিয়েছিলেন, রাজ্যে একটি রাজনৈতিক দল জনসভা করবে বলে অন্য দল করতে পারবে না? জবাবে হাইকোর্টের বিচারপতি তাকে বলেন, “একটি রাজনৈতিক দল কর্মসূচি করবে বলে অন্যরা করতে পারবে না, এটা যেমন হতে পারে না, তেমন কিন্তু সেই দিনের বাস্তব পরিস্থিতিও বিচার করতে হবে।” আদালত স্পষ্টতই বিজেপিকে জানিয়ে দিয়েছে, “অন্য দিন করুন। আগামীকাল করুন, কেউ তো বারণ করছে না। ওইদিনই কেন সভা করতে হবে?”

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026