পলিটিক্স

পৃথক জঙ্গলমহল রাজ্য চাই, জন বারলার পরে সৌমিত্রের অদ্ভুত দাবিতে চাপে রাজ্য বিজেপি

পৃথক জঙ্গলমহল রাজ্য চাই, এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে দাবি করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সৌমিত্র বললেন, ” আমার দাবিটা দলের নয়। আমি যে আলাদা রাজ্য চাইছি তেমনটাও নয়, কিন্তু মুখ্যমন্ত্রী বাংলার কথা শোনেন, অন্তত তৃণমূল তো তাই বলে। বিজেপি পশ্চিমবঙ্গ ধারণায় বিশ্বাসী। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বাংলা করে পশ্চিমবঙ্গ কে বাংলা করার দাবি জানিয়েছেন। আমি এই জিনিসটার বিরোধিতা করছি।”

কিছুদিন আগে থেকে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জণ বারলা বারংবার পৃথক উত্তরবঙ্গের দাবি জানিয়ে বাংলার রাজনীতিকে একেবারে সরগরম করে দিয়েছেন। তার মধ্যেই, সৌমিত্র খাঁ যেভাবে এবারের রাঢ়বঙ্গ কে আলাদা করার দাবি জানালেন তাতে আরো বিতর্কে জড়িয়ে সে ভারতীয় জনতা পার্টি। উত্তরবঙ্গের পর এবার বাঁকুড়া পুরুলিয়া জঙ্গলমহল নিয়ে একটি পৃথক রাজ্য গঠন করার দাবি জানিয়েছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। তিনি বলছেন, “মুখ্যমন্ত্রী যেভাবে বহিরাগত শব্দ এনেছেন, তাতে এই দাবি উঠবেই।”

২১ বিধানসভা নির্বাচনে বিজেপি নেতারা বারংবার কেন্দ্র থেকে এ রাজ্যে প্রচার করতে এসেছেন। তাদের প্রচার পর্বকে বারংবার কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল শিবির। অন্যদিকে তাদেরকে বহিরাগত বলে কটাক্ষ করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। এবারে সৌমিত্র খাঁ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়িয়েছেন। সৌমিত্র বলেছেন, ” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে ৫০ কিলোমিটার দূরত্বে ২৩ জন মন্ত্রী রয়েছেন। আমাদের এলাকার মানুষ বঞ্চিত। রাঢ়বঙ্গ যুবকদের চাকরি নেই। আমাদের এলাকার সম্প্রতি রাজ্যের কোষাগারে যাচ্ছে কিন্তু আমরা কিছু পাচ্ছিনা। এরকম চলতে থাকলে আগামী দিনে জঙ্গলমহল থেকে পৃথক জঙ্গলমহল করার দাবি উঠবে।”

এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করে তিনি বলেন, ” মমতার প্রধানমন্ত্রী হওয়ার শখ। তাই বাংলা বলে পশ্চিমবঙ্গ কে বাংলা করার চেষ্টা করছেন মমতা। আমরা রাঢ়বঙ্গ কে পৃথক রাজ্য করার দাবি জানাবো।” প্রসঙ্গত উল্লেখ্য, উত্তরবঙ্গ অবহেলিত এবং বঞ্চিত এই অভিযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর কাছে পৃথক উত্তরবঙ্গ করার দাবি জানিয়েছেন আলিপুরদুয়ারের সাংসদ জণ বারলা। তার এই দাবি নিয়ে ইতিমধ্যেই দ্বিধাবিভক্ত ভারতীয় জনতা পার্টি। কিছুদিন আগে পর্যন্ত জণ বারলার এই দাবির ব্যাপারে জানতেনই না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সমস্ত বিষয়টি জানার পরে বিজেপির পক্ষ থেকে এই দাবি সম্পূর্ণরূপে খারিজ করা হয়েছে। তার মধ্যে আবার সৌমিত্র খাঁ অদ্ভুত একটি দাবি তুললেন রাঢ়বঙ্গ কে পৃথক করার। তাই বর্তমানে রাজ্য বিজেপির অন্দরে হয়তো একটাই কথা চলছে, “একা জনে রক্ষে নেই সৌমিত্র দোসর।”

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026