প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং বিজেপি সাংসদ গৌতম গম্ভীর শুক্রবার দিল্লি পুলিশকে একটি চিঠি লিখে দাবি করেন যে তিনি একটি আন্তর্জাতিক নাম্বারের ফোনকল থেকে মৃত্যুর হুমকি পেয়েছেন। তিনি নিজের এবং তার পরিবারের সুরক্ষা দেওয়ার জন্যে পুলিশকে অনুরোধ করেছেন। নাম্বারটি দেওয়ার আগে, পূর্ব দিল্লির সাংসদকে পুলিশ এই বিষয়ে এফআইআর করতে বলেন।
ডিসিপি শাহদারা জানান, চিঠিতে গৌতম গম্ভীর দাবি করেছেন যে তিনি দুই দিন আগে একটি আন্তর্জাতিক নম্বর থেকে একটি ফোন কল পেয়েছিলেন। এতে তাকে এবং তার পরিবারের ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছিল। প্রাক্তন ক্রিকেটার পুলিশকে তাঁর এফআইআরটি নথিভুক্ত করে তার পরিবারকে সুরক্ষা দেওয়ার অনুরোধ করেন।
আরও পড়ুন : ভারতের মানচিত্রে ভুল বলে মন্তব্য কংগ্রেস নেতা শশী থারুরের, ট্রোলড সোশ্যাল মিডিয়ায়
লক্ষণীয় বিষয় হলো যে, বিজেপি সাংসদ সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি পাস হওয়া নাগরিকত্ব সংশোধনী আইনকে সমর্থন করেছেন। বিক্ষোভকারীরা নাগরিকত্ব আইনের তীব্র বিরোধিতা করে এটিকে সাম্প্রদায়িকভাবে বৈষম্যমূলক বলেছেন এবং কেউ কেউ এটিকে মুসলিম বিরোধীও বলেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…