একুশে বাংলা বিধানসভা নির্বাচন দোড়গোড়ায় এসে উপস্থিত হয়েছে। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে এবারের নির্বাচন মোট ৮ দফায় সম্পন্ন হবে। এরমধ্যে বিজেপি কিছুদিন আগেই তাদের প্রথম দুই দফার ৬০ প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছিল। তারপর গতকাল অর্থাৎ শনিবার থেকে বিজেপি কেন্দ্রীয় নির্বাচন কমিটি ও কোর বাংলা বিজেপির সদস্যরা বারংবার বৈঠকের পর আজ তাদের তৃতীয় ও চতুর্থ দফার ভোটের প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে। তারা আজকে তৃতীয় ও চতুর্থ দফার ভোটে মোট ৬৩ প্রার্থীর তালিকা প্রকাশ করবে। প্রসঙ্গত, তৃতীয় দফার ভোটগ্রহণ ৬ এপ্রিল, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৯ মার্চ। অন্যদিকে, ১০ এপ্রিল চতুর্থ দফার ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হবে।
বিজেপির প্রার্থী তালিকা:
আলিপুরদুয়ার: অশোক লাহিড়ি (অর্থনীতিবিদ)
ডোমজুড়: রাজীব বন্দ্যোপাধ্যায়
সিঙ্গুর: রবীন্দ্রনাথ ভট্টাচার্য
তারকেশ্বর: স্বপন দাশগুপ্ত
দিনহাটা: নিশীথ প্রামাণিক
টালিগঞ্জ: বাবুল সুপ্রিয়
চণ্ডীতলা: যশ দাশগুপ্ত
বেহালা পূর্ব: পায়েল সরকার
কসবা: ইন্দ্রনীল খাঁ (চিকিৎসক)
শ্যামপুর: তনুশ্রী চক্রবর্তী
চুঁচুড়া: লকেট চট্টোপাধ্যায়
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…