রাজ্য

সায়ন্তন বসুর পর অগ্নিমিত্রা পালকে শো-কজ নোটিশ পাঠালো বিজেপি, এবার কি বাবুল সুপ্রিয়র পালা

কিছুদিন আগেই বঙ্গ রাজনীতিতে আসানসোলের প্রাক্তন মেয়র তথা মুখ্য পুর প্রশাসক জিতেন্দ্র তিওয়ারির দলবদল নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল। তিনি পরপর কয়েকটি পদ থেকে ইস্তফা দিলে সবাই ধরেই নিয়েছিল সে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছে। কিন্তু তেমনটা হয়নি। তিনি তৃণমূল শীর্ষ নেতৃত্বের সাথে বৈঠকের পর আবারও তৃণমূলের যোগদান করে নিয়েছিলেন। তিনি বলেছিলেন, “দিদিকে আমি কষ্ট দিয়ে বাঁচতে পারব না।”

কিন্তু জিতেন্দ্র তিওয়ারি যখন তৃণমূল পদ ছেড়ে ছিলেন তখন তার বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেছিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু, বিজেপি মহিলা মোর্চা সভাপতি অগ্নিমিত্রা পাল এবং বাবুল সুপ্রিয়। ইতিমধ্যেই বিরূপ মন্তব্যের জন্য সায়ন্তন বসুকে বিজেপি শো কজ নোটিশ পাঠিয়েছে। তারপর আজকে সায়ন্তন বসুর পর বিজেপি মহিলা মোর্চা সভাপতি অগ্নিমিত্রা পালকে দল শো-কজ নোটিশ পাঠালো। তবে সেই চিঠিতে দলের পক্ষ থেকে এখন অব্দি কোন কারণ উল্লেখ করা হয়নি।। যদিও রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন জিতেন্দ্র তিওয়ারি ওপর বিরূপ মন্তব্যের কারণে এই শো-কজ নোটিশ।

প্রসঙ্গত, বঙ্গ রাজনীতিতে গত সপ্তাহতে জিতেন্দ্র তিওয়ারি রাজনৈতিক অবস্থান নিয়ে প্রবল চাপানউতোর শুরু হয়। তিনি একের পর এক সরকারি পদ থেকে ইস্তফা দিতে শুরু করেন। সেই সময় জিতেন্দ্র তিওয়ারি বিজেপিতে যোগদান করতে পারে এমন ভেবে ফেসবুকে সুর চড়ান আসানসোলের সংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। সেইসাথে সায়ন্তন বসু ও অগ্নিমিত্রা পাল প্রকাশ্যে জিতেন্দ্রকে দলে নেওয়ার বিরোধিতা করেন। এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে বলে মনে করেছেন গেরুয়া শীর্ষ নেতৃত্ব। তাই প্রথমে সায়ন্তন বসু ও পরে অগ্নিমিত্রা পালকে শো-কজ নোটিশ পাঠানো হয়েছে। এবার বাবুল সুপ্রিয়কে দল শো-কজ নোটিশ পাঠায় নাকি, সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026